Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লিফট বিপর্যয়ের দিন ৩ লিফটম্যানই ছিলেন মদ্যপ, আর জি কর কাণ্ডে নয়া তথ্য প্রকাশ্যে

লিফট বিপর্যয়ের দিন ৩ লিফটম্যানই ছিলেন মদ্যপ, আর জি কর কাণ্ডে নয়া তথ্য প্রকাশ্যে

Online Desk মার্চ 27, 2026
RG-KAR.jpg

ওঙ্কার ডেস্কঃ আর জি করে লিফট বিপর্যয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। এবার জানা গেল, লিফট বিপর্যয়ের দিন ৩ লিফটম্যানই ছিলেন মদ্যপ অবস্থায়। কাজে প্রবেশের আগে মদ্যপান করে এলেছিলেন তারা। অভিযোগ, অরূপ বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী ও পুত্রকে নিয়ে ট্রমা কেয়ারের ২ নম্বর লিফটে যখন বিপর্যয়ের মুখে, তখন মদ্যপ অবস্থায় থাকা লিফটম্যানরা বুঝতেই পারেনি কী করতে হবে ! তালা ভাঙলেই যে সহজে বেসমেন্টে পৌঁছিয়ে তিনজনকে উদ্ধার করা সম্ভব, সেটাও তাদের মাথায় আসেনি। তদন্তে লালবাজারের গোয়েন্দাদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর, গোয়েন্দাদের টানা জেরার মুখে ধৃত ওই ৩ লিফটম্যান এই অভিযোগ স্বীকারও করেছেন। এমনকি পুলিশকে তারা এও জানিয়েছে যে, প্রায়শই তারা ও আর জি করের অন্য লিফটম্যাটনরাও মদ্যপান করেই ডিউটি করতে আসে।
পুলিশ সূত্রে খবর, ট্রমা কেয়ারের এক একটি লিফটের দায়িত্বে এক একজন লিফটম্যান ছিলেন। গোয়েন্দারা জেনেছেন, ঘটনার আগের সন্ধ্যার পর থেকেই তারা মদ্যপান করে। তবে একসঙ্গে তারা মদ্যপান করেনি। আলাদা আলাদাভাবেই মদ্যপান করেন। রাত দশটা নাগাদ তিন লিফটম্যান প্রবেশ করে আর জি কর-এ। সিসিটিভির ফুটেজ বলছে, রাত বারোটা পর্যন্ত তাদের লিফটের কাছাকাছি দেখা গিয়েছিল। কিন্তু তারপর আর তাদের দেখা যায় নি।
গোয়েন্দারা জানিয়েছেন, জেরার মুখে দু’জন লিফটম্যান স্বীকার করেছে যে, তারা এতটাই মদ্যপান করেছিল যে, আর ওঠার ক্ষমতা ছিল না তাদের। ওই অবস্থায় তারা ঘুমিয়ে পড়েছিল। বাকি একজন সাততলার ঘরে বসে মোবাইলে গান শুনছিল। সেই কারণেই যখন অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা অমল বন্দ্যোপাধ্যায় তাঁর ছেলে, পুত্রবধূর চিৎকার শুনে তাঁদের বাঁচানোর জন্যা কাতর আর্তি করছেন, তখন তারা কিছু শুনতেই পারেনি।

Post Views: 95

Continue Reading

Previous: জিয়াগঞ্জের রাস্তায় ফের ভাইরাল অরিজিৎ সিং, এবার কি করলেন গায়ক?
Next: গুজরাটে গয়নার লোভে মহিলার কান কেটে খুন; গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.