Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফের বিতর্কে নোবেল!! তরুনীকে হেনস্থার অভিযোগে আটক সারেগামাপা খ্যাত গায়ক

ফের বিতর্কে নোবেল!! তরুনীকে হেনস্থার অভিযোগে আটক সারেগামাপা খ্যাত গায়ক

Online Desk ফেব্রুয়ারি 24, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ে না তাঁর। ফের শিরোনামে জি বাংলার পরিচিত গায়ক নোবেল। জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা থেকে পরিচিতি পাওয়া বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল আবারও গ্রেফতার। এক তরুণীকে হেনস্তার অভিযোগে তাঁর বিরুদ্ধে আগেও মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই এবার পুলিশ তাঁকে আটক করল।
পুলিশ সূত্রে খবর, গত বছরের ১৩ আগস্ট অভিযোগ করেন এক তরুনী। তাঁর অভিযোগ নোবেল তাঁকে নিজের স্টুডিওতে আটকে রেখে নাকি হেনস্তা করেন এবং আপত্তিকর ছবিও তোলেন। এই ঘটনায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল। সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ। পরে আদালতে তোলা হয় গায়ককে।
এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন নোবেল। নারী সংক্রান্ত অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, স্ত্রীকে মারধরের মতো অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একাধিক বিয়ে ও বিচ্ছেদের খবরে শিরোনামে এসেছিলেন তিনি। তার প্রাক্তন স্ত্রীরাও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তাঁর বিরুদ্ধে।
প্রসঙ্গত, একসময় গান দিয়ে জনপ্রিয়তা পেলেও, সাম্প্রতিক সময়ে বারবার আইনি জটিলতা ও বিতর্কেই বারবার শিরোনামে আসছে নোবেলের নাম। এই নতুন মামলার পর তাঁর ভবিষ্যৎ কী দাঁড়ায়, এখন সেদিকেই নজর সবার।

Continue Reading

Previous: প্রতীক উরের পথ ধরে দল ছাড়ছেন বর্ষীয়ান সিপিএম নেতা অরূপ ভট্টাচার্য !
Next: অজিতের বিমানে দুর্ঘটনায় রাজীব হত্যার ছায়া দেখছেন এনসিপি বিধায়ক

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.