Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রতীক উরের পথ ধরে দল ছাড়ছেন বর্ষীয়ান সিপিএম নেতা অরূপ ভট্টাচার্য !

প্রতীক উরের পথ ধরে দল ছাড়ছেন বর্ষীয়ান সিপিএম নেতা অরূপ ভট্টাচার্য !

Online Desk ফেব্রুয়ারি 24, 2026
N.24-ARUP-LEFT-CPIM-PORAL-–-SUKLA.png

শুক্লা মাইতি

ব্যারাকপুরের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি করল সিপিআইএমের আরেক শীর্ষ নেতার দলত্যাগের সিদ্ধান্ত। প্রতীক ঊর রহমানের পর এবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন ব্যারাকপুরের সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ তড়িৎ বরন তোপদারের ঘনিষ্ঠ সহযোগী অরূপ ভট্টাচার্য্য। দীর্ঘদিন ধরে দলে সক্রিয় ভূমিকা পালন করা এই নেতার এমন সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

ব্যারাকপুরের বাসিন্দা অরূপ ভট্টাচার্য্য জানিয়েছেন, তিনি আপাতত Communist Party of India (Marxist) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু স্থির করেননি। তাঁর কথায়, দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অনিয়ম ও বিশৃঙ্খলা চলে আসছে। দলের নীতি ও আদর্শের সঙ্গে বাস্তব কাজকর্মের কোনও মিল নেই বলেই তিনি মনে করছেন। দল পরিচালনায় শৃঙ্খলার অভাব এবং কর্মীদের মধ্যে হতাশাই তাঁকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানান তিনি। সংবাদমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়ায় অরূপ ভট্টাচার্য্য বলেন, “দলের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। বহুদিন ধরেই অনিয়ম-বেনিয়ম চলেছে। এর ফলে সাধারণ কর্মীদের মনোবল ভেঙে পড়েছে। আমি মনে করি, এভাবে চলতে থাকলে দল আগামী দিনে শূন্য থেকে আরও মহাশূন্যে পৌঁছে যাবে।”

প্রসঙ্গত, এর আগেই সিপিআইএম ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রতীক ঊর রহমান। তাঁর সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অরূপ ভট্টাচার্য্য। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী দিনে এই দল থেকে আরও বহু নেতা-কর্মী বেরিয়ে যেতে পারেন। দলের ভেতরের অসন্তোষ ক্রমেই প্রকাশ্যে চলে আসবে বলেও মনে করছেন তিনি। যদিও প্রতীক ঊর রহমানের দলত্যাগের সময় CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে যেকোনো কর্মীর দলত্যাগ আমাদের কাছে সন্তান হারানোর সমান।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএমের এই ভাঙন দলের জন্য বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে ব্যারাকপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিকভাবে নেতা-কর্মীদের দলত্যাগ সিপিআইএমকে নতুন করে চিন্তায় ফেলেছে। দলীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে, ব্যারাকপুরের রাজনীতিতে সিপিআইএমের অভ্যন্তরীণ সংকট আরও একবার প্রকাশ্যে এল। প্রতীক ঊর রহমানের পর অরূপ ভট্টাচার্য্যের দলত্যাগের সিদ্ধান্ত যে আগামী দিনে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Post Views: 135

Continue Reading

Previous: দোল উৎসবে ৩ ও ৪ মার্চ বন্ধ সোনাঝুরি, খোয়াই হাট , মনখারাপ পর্যটকদের
Next: ফের বিতর্কে নোবেল!! তরুনীকে হেনস্থার অভিযোগে আটক সারেগামাপা খ্যাত গায়ক

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.