Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিয়ের রেশ না কাটতেই ফের শিরোনামে ভাইরাল মোনালিসা, জানালেন-“সনোজ মিশ্র একেবারেই ভাল মানুষ নন।”

বিয়ের রেশ না কাটতেই ফের শিরোনামে ভাইরাল মোনালিসা, জানালেন-“সনোজ মিশ্র একেবারেই ভাল মানুষ নন।”

Online Desk মার্চ 26, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর মহাকুম্ভের মেলায় ভাইরাল হয়েছিলেন এবং নজর কেড়েছিলেন ‘ভাইরাল গার্ল’ মোনালিসা ভোঁসলে, যিনি মোনালিসা নামেই বেশি পরিচিত সমাজমাধ্যম থেকে সংবাদমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও ডেবিউ করার সুযোগ পান তিনি। পরিচালক সনোজ মিশ্রর নজরে আসার পর তাঁর একটি ছবিতে সইও করে ছিলেন মোনালিসা। কিন্তু এবার সেই পরিচালকের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেলেন মোনালিসা।
সম্প্রতি মোনালিসা দাবি করেন, সনোজ মিশ্রর হাতে তিনি নাকি যৌন নিগ্রহের শিকার হয়েছেন। সেই ঘটনার কথা বলতে গিয়ে প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। তাঁর অভিযোগ, একাধিকবার নাকি তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেছেন পরিচালক। মোনালিসার কথায়, “সনোজ মিশ্র একেবারেই ভাল মানুষ নন। আমার গায়ে একাধিকবার হাত দিয়েছেন।” এই ঘটনার কথা তিনি পরিবারকেও জানিয়েছিলেন বলে দাবি করেন, কিন্তু কোনও সুরাহা হয়নি। ক্ষোভ ও হতাশা প্রকাশ করে মোনালিসা জানান, তিনি ন্যায়বিচার চান। তাঁর বক্তব্য, “আমি জানি আমার উপর দিয়ে কী গিয়েছে। আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি শুধু বিচার চাই।” উল্লেখ্য, এই অভিযোগের পর সনোজ মিশ্রর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, প্রায় এক বছর পর আবারও খবরের শিরোনামে এসেছেন মোনালিসা। সম্প্রতি তিনি বাড়ি থেকে পালিয়ে তাঁর প্রেমিক ফরমান-এর সঙ্গে নতুন জীবন শুরু করেন। মুসলিম যুবককে বিয়ে করতে চাওয়ায় পরিবারের আপত্তির মুখে পড়তে হয় তাঁকে। পরে কেরলের একটি মন্দিরে তাঁদের বিয়ে হয়। বিয়ের রেশ না কাটতেই পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে নতুন করে ফের ভাইরাল মোনালিসা ভোঁসলে।

Continue Reading

Previous: যৌন হেনস্তা মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Next: ফের লকডাউন! মোদী শাহের ষড়যন্ত্র নিয়ে মুখ খুললেন মমতা, রাজ্যবাসীকে সতর্কবার্তা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.