Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বাংলাদেশ
  • ১৪ বোতল মদসহ আটক মেহজাবীন চৌধুরী, সমাজমাধ্যমে লিখলেন- ‘নারীরাই আজকাল সহজ টার্গেট’

১৪ বোতল মদসহ আটক মেহজাবীন চৌধুরী, সমাজমাধ্যমে লিখলেন- ‘নারীরাই আজকাল সহজ টার্গেট’

Online Desk ফেব্রুয়ারি 22, 2026
gd.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি দেশে থেকে ফেরার সময় ব্যাগে ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্তও। যদিও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখেছিলেন ও তাঁদের ছেড়েও দিয়েছেলেন।
প্রসঙ্গত, এই মাদককাণ্ডের বিষয় সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক আলোচনার মুখে পড়েন মেহজাবীন। যদিও একটি পোস্ট করে পুরো ঘটনাটা ভিত্তিহীন বলে দাবি করেন অভিনেত্রী। রবিবার তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানি হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আরও উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে- যা একেবারেই কাম্য নয়।’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট, এর পিছনে কে বা কারা আছে তা জানা নেই। আমি শুধু আমার কাজে ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।’

Continue Reading

Previous: বিয়ের আগের রাতে উদ্ধার দুই বোনের দেহ; বিষক্রিয়ায় মৃত্যু, জানালো পুলিশ
Next: ‘আপনারা এমনিতেই নগ্ন’, এআই সম্মেলনে কংগ্রেসের জামা খুলে বিক্ষোভ নিয়ে মুখ খুললেন মোদী

সম্পর্কিত গল্প

Guarding-the-Durga-Puja-Entrance.jpg

দুর্গাপূজায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ! বাংলাদেশের সংবিধান ও তার মূল চেতনার সঙ্গে এটা কী সম্পর্কিত ?

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-1.webp

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, বাইকের সূত্র ধরে তিন অভিযুক্ত গ্রেফতার, সামনে এল বিষ্ণোই গ্যাং যোগ!

Online Desk অক্টোবর 20, 2026
New-Project-99.webp

ম্যাডক্সে একসঙ্গে ঢাক বাজালেন দুই ‘দাদা’, অষ্টমীতে শুরু সৌরভের বায়োপিকের প্রচার

Online Desk অক্টোবর 19, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.