Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বনগাঁ অনুষ্ঠান বিতর্কে ফের শিরোনামে মিমি চক্রবর্তী!! থানায় লিখিত অভিযোগ দায়ের তনয় শাস্ত্রীর

বনগাঁ অনুষ্ঠান বিতর্কে ফের শিরোনামে মিমি চক্রবর্তী!! থানায় লিখিত অভিযোগ দায়ের তনয় শাস্ত্রীর

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বনগাঁ অনুষ্ঠান বিতর্ক আবারও শিরোনামে। বনগাঁ থানায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন নয়া গোপালগঞ্জের তনয় শাস্ত্রী৷ শুক্রবার বিকেলে তিনি বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন৷ তাঁর কথায়, “মিমি চক্রবর্তী ক্লাবের অনুষ্ঠান করতে এসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন৷ তিনি সঠিক সময় না আসায় তাঁকে দেওয়া টাকা ফেরত চাওয়া হয়। পাশাপাশি ওঁর অভিযোগের ফলে আমার সম্মানহানি হয়েছে। তার ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। জনসমক্ষে এসে ক্ষমাও চাইতে হবে অভিনেত্রীকে সেই নোটিসও পাঠানো হয়। আমি ন্যায্য বিচার অবশ্যই পাব। সেই দাবি নিয়েই আমি পুলিশ সুপারের অফিসে গিয়েছিলাম। এবং বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।”
তনয় শাস্ত্রীর আবারও দাবি করেছেন, “সেদিনের অনুষ্ঠান মঞ্চে মিমি চক্রবর্তীকে কোনওভাবে অসম্মান করা হয়নি। ওঁর মিথ্যা মামলায় আমাকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হয়েছে৷ তারই বিচার আমি আদালত এবং প্রশাসনের কাছে চেয়েছি ৷”
উল্লেখ্য, বনগাঁ নয়াগোপালগঞ্জে যুবক সংঘের অনুষ্ঠান ঘিরেই এই অশান্তির সূচনা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী অভিনেত্রীকে হেনস্তা করে বলেই অভিযোগ এসেছিল প্রথমে। সোশাল মিডিয়ায় এই বিষয়ে সরব হন অভিনেত্রী। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি জানান ক্লাব সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করেই বনগাঁ থানায় হেনস্তার অভিযোগ দায়ের করেন মিমি। বর্তমানে তনয় শাস্ত্রী জামিনে মুক্ত। শুক্রবার বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন তনয় শাস্ত্রী।

Post Views: 83

Continue Reading

Previous: ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ, জানাল মার্কিন সুপ্রিম কোর্ট, ঘুরপথে আরও ১০ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড!
Next: লালকেল্লা-সহ দিল্লির একাধিক জায়গায় হামলার আশঙ্কা, বাড়ানো হল নিরাপত্তা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.