Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পেড্ডি ছবির টিজার প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর

পেড্ডি ছবির টিজার প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর

Online Desk জুন 13, 2026
hgfh.png

ওঙ্কার ডেস্ক: ‘পেড্ডি’ ছবিটি মুক্তি পাওয়ার পর চরম কটাক্ষের সম্মুখীন হয়েছেন বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর। শুরু থেকেই তাঁর নাচের স্টাইল থেকে পোশাক সব নিয়েই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি।
শুরু থেকেই মূল বিতর্কের কেন্দ্রে ছিল জাহ্নবী কাপুরের প্রথম দৃশ্য। সমালোচকদের অভিযোগ, ওই দৃশ্যে ক্যামেরার দৃষ্টি বারবার তাঁর শরীরের বিভিন্ন অংশকে তুলে ধরেছে, অথচ চরিত্রের ব্যক্তিত্ব বা অভিব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়নি। এছাড়াও একটি দৃশ্যে দেখা যায়, রাম চরণের চরিত্র পেড্ডি জাহ্নবীর চরিত্রকে তাঁর সম্মতি ছাড়াই চুম্বন করছে এবং দাবি করছে যে ভালোবাসা প্রকাশের অন্য কোনও উপায় সে জানে না। এই দৃশ্যগুলিকেই অনেক দর্শক এবং নারী অধিকার সংগঠন নারীর প্রতি অসম্মানজনক বলে অভিযোগ তোলে। ‘পেড্ডি’ ছবিতে জাহ্নবীর অভিনয় নিয়ে মোটেই খুশি নয় নেটপাড়া। এহেন পরিস্থিতিতে বিতর্ক বাড়তেই ছবির নির্মাতারা ঘোষণা করেন, যে সমস্ত দৃশ্য দর্শকদের একাংশের কাছে নারীবিদ্বেষী বা অসম্মানজনক বলে মনে হয়েছে, সেগুলি বাদ দেওয়া হবে। পরে প্রকাশ্যে ক্ষমাও চান পরিচালক। তবে পরিচালকের দাবি, ছবির প্রয়োজনেই তিনি এই চরিত্র নির্মাণ করেছিলেন। উল্লেখ্য, গত ৪ জুন মুক্তি পাওয়া ‘পেড্ডি’-তে রাম চরণ ও জাহ্নবী কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শিব রাজকুমার, জগপতি বাবু, বোমান ইরানি এবং উপেন্দ্র লিমায়ে।
প্রসঙ্গত, ‘পেড্ডি’ ছবিটিতে জাহ্নবী কাপুরের বিপরীতে ছিলেন রাম চরণ। বক্স অফিসে ইতিমধ্যেই ২০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। তবে ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়।

Post Views: 111

Continue Reading

Previous: গভীর রাতে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি, তালা ভেঙে ঘরে ঢুকলেন তদন্তকারীরা
Next: মেসিকাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরার নির্দেশ

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.