Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গভীর রাতে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি, তালা ভেঙে ঘরে ঢুকলেন তদন্তকারীরা

গভীর রাতে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি, তালা ভেঙে ঘরে ঢুকলেন তদন্তকারীরা

Online Desk জুন 13, 2026
mamata-abhishek.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল নেতা অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের। রাত আড়াইটে নাগাদ কালীঘাট থানা ও শালবনি থানার পুলিশ যৌথভাবে তৃণমূল সাংসদের বাড়িতে যায়। শেষমেষ গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকেন তাঁরা। পুলিশের সঙ্গে এদিন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও ছিল তল্লাশি অভিযানের সময়।

গভীর রাতে অভিষেকের বাড়িতে পুলিশ পৌঁছনোয় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রের খবর, অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজেই ডায়মন্ডহারবারের সাংসদের বাড়িতে হানা দেওয়া হয়। জমি সংক্রান্ত এক আর্থিক প্রতারণা মামলায় জড়িত সুমিত। কিন্তু এদিন তদন্তে না সহযোগিতা করায় বাধ্য হয়ে পুলিশ তালা ভাঙে বলে দাবি। পুলিশ সূত্রের দাবি, সুমিত রায় অভিষেকের বাড়িতে ছিলেন। কারণ তাঁর টাওয়ার লোকেশন সেখানেই দেখা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, কোনও ভাবে খবর পেয়ে গোপন কোনও পথ দিয়ে সুমিত বেরিয়ে গিয়েছেন।

গভীর রাত থেকে শনিবার সকাল ৮টার কিছু আগে পর্যন্ত অভিষেকের বাড়িতে ছিল পুলিশ। তল্লাশি অভিযানের সময় ভিডিওগ্রাফিও করা হয়। পুলিশ বেরিয়ে গেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বেরিয়ে যান। বিষয়টি নিয়ে অভিষেক জানান, ‘তালা ভেঙে ওঁরা ঢুকেছেন। গোটা বাড়ির তল্লাশি হয়েছে। কিন্তু কেন তল্লাশি হয়েছে, সেটা ওঁরাই ভাল বলতে পারবেন।’ উল্লেখ্য, এমনিতেই সই জাল কাণ্ডে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির আতসকাচের তলায় রয়েছেন অভিষেক। তাঁকে হাজিরাও দিতে হয়েছে ভবানীভবনে বৃহস্পতিবার। যে ঘটনায় স্বাভাবিক ভাবে চাপে রয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। তার মাঝে এবার শুক্রবার রাতে তাঁর আপ্তসহায়কের খোঁজে তল্লাশি চালাল পুলিশ।

Post Views: 95

Continue Reading

Previous: ব্রাজিলের প্রথম ম্যাচেই খেলছেন না নেইমার!
Next: পেড্ডি ছবির টিজার প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026
calcutta-high-court.jpg

‘নিট পরীক্ষায় কম নম্বর দিয়েছে এনটিএ!’ ভুয়ো নথি দিয়ে মামলা করে হাইকোর্টকে বিপথে চালানোর চেষ্টা, মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন বিচারপতি

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.