Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ব্রাজিলের প্রথম ম্যাচেই খেলছেন না নেইমার!

ব্রাজিলের প্রথম ম্যাচেই খেলছেন না নেইমার!

Online Desk জুন 13, 2026
Untitled.png

ওঙ্কার স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। জানা গিয়েছে দলের কোচ কার্লো আন্সেলোত্তি যখন ভিনিসিয়াস জুনিয়রকে সঙ্গী করে মেটলাইফ স্টেডিয়ামের সাংবাদিক সম্মেলন কক্ষে ঢুকলেন, তাঁর আগেই তিনি কার্যত সিধান্ত করেছেন তিনি যে দল তৈরি করতে চলেছেন সেই দলে নেইমার থাকবেন না। যা নিয়ে ব্রাজিল সংবাদমাধ্যমও যথেষ্ট আলোড়িত। কারণ, ঘটনা ঘটার পিছনের কিছু সিদ্ধান্ত ইতিমধ্যেই প্রকাশিত হয়ে পড়েছে। না থাকার কারন হিসাবে তিনি জানিয়েছেন নেইমারের চোট। কার্লো আন্সেলোত্তি বলেন, ‘নেইমার খুবই কঠোর পরিশ্রম করছে দ্রুত সেরে ওঠার জন্য।’ তিনি আরও জানান, দলে নেইমারের গুরুত্ব শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, তরুণ খেলোয়াড়দের জন্য তিনি একটি বড় উদাহরণও। কার্লো আন্সেলোত্তি বলেন, ‘নেইমার খুবই কঠোর পরিশ্রম করছে দ্রুত সেরে ওঠার জন্য।’ তিনি আরও জানান, দলে নেইমারের গুরুত্ব শুধু মাঠের পারফরম্যান্সেই সীমাবদ্ধ নয়, তরুণ খেলোয়াড়দের জন্য তিনি একটি বড় উদাহরণও। কোচ কার্লো আন্সেলোত্তি জানিয়েছেন, আগামী সপ্তাহে নেইমার অনুশীলনে ফিরতে পারেন। ফলে ১৯ জুন হাইতির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে পুরোপুরি ঝুঁকি না নেওয়ার পক্ষেই কোচিং স্টাফ। ব্রাজ়িল শিবির চাইছে, গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে ধীরে ধীরে তাঁকে ফিরিয়ে আনতে।
নেইমার ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। তিনি মোট ৭৯ টি গোল করেছেন। তবে ২০২৩ সালের অক্টোবর থেকে ACL চোটের কারণে তিনি আন্তর্জাতিক ফুটবলে খেলেননি। এখন বিশ্বকাপের আগে তাঁর ফিটনেসই সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শনিবার) দিবাগত রাত ৪টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। কিন্তু ম্যাচটিতে তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) নেইমারকে না পাওয়ার বিষয়টি জানিয়েছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে। আনচেলত্তি বলছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে।’ একইসঙ্গে সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকাকে দলে নেওয়ার কারণও পুনরায় ব্যাখ্যা করেছেন ব্রাজিল কোচ, ‘নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতার কারণেও ডেকেছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।’

জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পা রাখলেও, এখনও পুরোপুরি অনুশীলন করছেন না নেইমার। সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করেছেন রানিং শু পরে, পায়ে তোলেননি বুট। এ ছাড়া ফিজিওথেরাপিতে বেশিরভাগ সময় কাটছে তার। বৃহস্পতিবার রাতে জিমে শারীরিক অনুশীলনের কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সান্তোস তারকা। তার আগেই বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমার বেঞ্চে বসে কাটাবেন বলে গুঞ্জন ছড়িয়ে যায়।

Post Views: 55

Continue Reading

Previous: মার্কিন নৌবাহিনীর হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুতে রুবিওকে কড়া বার্তা জয়শঙ্করের
Next: গভীর রাতে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি, তালা ভেঙে ঘরে ঢুকলেন তদন্তকারীরা

সম্পর্কিত গল্প

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
kunal-boiswanor.jpg

ভরাডুবির পর তৃণমূলের সাংগঠনিক স্তরে বড় রদবদল! উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, দক্ষিণ কলকাতায় বৈশ্বানর

Online Desk জুন 17, 2026

You may have missed

phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.