Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শোক কাটিয়ে না উঠতেই টলিপাড়ায় ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়

শোক কাটিয়ে না উঠতেই টলিপাড়ায় ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়

Online Desk মার্চ 31, 2026
tgfy.png

ওঙ্কার ডেস্ক: বছরের শুরুটা একেবারেই ভালো নয় টলিউডের। একের পর এক মৃত্যু কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। সদ্য তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির শোক এখনও সামলে উঠতে পারেনি টালিগঞ্জ স্টুডিওপাড়া। এর মাঝেই ফের দুঃসংবাদের খবর টেলিপাড়ায়। অকালেই চলে গেলেন ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা। প্রয়াত অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।
মঙ্গলবার সকাল। ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মী, স্বজনরা যখন রাহুলের স্মৃতিচারণায় শোকবিহ্বল, তখনই টেলিঅভিনেতা প্রণব চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে এল। বছরখানেক ধরেই টেলিদুনিয়ার সঙ্গে জড়িত অভিনেতা। একাধিক সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে সবে নিজের পরিচিতি গড়ে তুলছিলেন একটু একটু করে। কিন্তু মাত্র ৩৩-এই সব শেষ। প্রথমটায় মৃত্যুর কারণ জানা না গেলেও জানা গিয়েছে, আচমকাই হৃদরোগে আক্রান্ত হন প্রণব। এরপর তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ রক্ষা করা যায়নি! মাত্র তেত্রিশেই সব মায়া কাটিয়ে বিদায় নিলেন টেলিপাড়ার আরেক অভিনেতা।
মঙ্গলবার সকালে প্রণবের প্রয়াণের খবর প্রথম প্রকাশ্যে আনেন টেলিভিশন ও সমাজমাধ্যমে পরিচিত মুখ অলোকানন্দা গুহ। ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, “ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন, আমি আর পারছি না, কাজের খুব দরকার। এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি, কারন অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা। বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কি শুনলাম? সব ছেড়ে চলে গেলে? আমি কিছুই করতে পারলাম না..।”
পাশাপাশি প্রণবের মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিচালক পাভেল ঘোষও। প্রণবের সঙ্গে ছবি পোস্ট করে তাঁর শোকবার্তা, ‘তোমাকে আর বকার সুযোগ হবে না…।’ প্রণব মূলত ছোটপর্দায় একাধিক সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করতেন। আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুই অভিনেতার এহেন অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলা টেলিদুনিয়া।

Post Views: 153

Continue Reading

Previous: ‘আজকের দিনটা হয়তো আমি…..’ কোন ভয়াবহ ঘটনার কথা মনে করলেন গায়ক সোনু নিগম
Next: পশ্চিম এশিয়ার দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম হতে পারে ব্যারেল প্রতি ১২৫ ডলার, ১৯৯১ সাল স্মরণ করছেন বিশেষজ্ঞরা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.