Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পশ্চিম এশিয়ার দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম হতে পারে ব্যারেল প্রতি ১২৫ ডলার, ১৯৯১ সাল স্মরণ করছেন বিশেষজ্ঞরা

পশ্চিম এশিয়ার দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম হতে পারে ব্যারেল প্রতি ১২৫ ডলার, ১৯৯১ সাল স্মরণ করছেন বিশেষজ্ঞরা

Online Desk মার্চ 31, 2026
crude-oil.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সঙ্কট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতেও তার প্রভাব পড়তে শুরু করেছে এই পরিস্থিতিতে ৫৬ বছর আগে খাড়ি যুদ্ধ বা গাল্ফ ওয়ারের সেই সময়ের পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ১৯৯১ সালে সংঘাতের ফলে গ্যাস ও জ্বালানির সঙ্কট তৈরি হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে মনে করছেন পশ্চিম এশিয়ায় সংঘাত দীর্ঘস্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম বাড়বে। ব্লুমবার্গ ইকোনমিক্সের রিপোর্ট অনুসারে, যদি উত্তেজনা বাড়ে এবং হরমুজ প্রণালীতে দীর্ঘ দিন ধরে অচলাবস্থা থাকে তাহলে ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেল প্রতি ১২৫ ডলার পর্যন্ত হতে পারে। আর এর প্রভাব হবে মারাত্মক, যার ফলে ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট থেকে ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বেরিয়ে যাবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারতীয় অর্থনীতিবিদ অনুভূতি সহায় ব্লুমবার্গের রিপোর্টে বলেছেন, ‘এই অর্থবর্ষে ভারতের ব্যালেন্স অফ পেমেন্ট টানা দ্বিতীয় বছরের মতো ঘাটতিতে থাকবে, যা আগে কখনও ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পরবর্তী অর্থবর্ষে টানা তৃতীয় বছরের মতো ব্যালেন্স অফ পেমেন্টে ঘাটতির ঝুঁকি বেড়েছে।’ জ্বালানি সঙ্কটের এই পরিস্থিতি বিশেষজ্ঞরা ১৯৯১ সালের কথা স্মরণ করছেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সৌম্য কান্তি ঘোষ বলেন, ‘বিদেশী বিনিয়োগকারীরা উদীয়মান বাজার ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাওয়ায় ভারত এই অর্থবছরে মূলধন হিসাবের ঘাটতির সম্মুখীন হতে পারে।’ তিনি আরও বলেন, ‘১৯৯১ সালের পর এমনটা আর কখনও ঘটেনি।’

Post Views: 107

Continue Reading

Previous: শোক কাটিয়ে না উঠতেই টলিপাড়ায় ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়
Next: শান্তনু ঠাকুরের স্ত্রী বিজেপি প্রার্থী, বাগদায় সম্মুখ সমরে ননদ-বৌদি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.