Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শান্তনু ঠাকুরের স্ত্রী বিজেপি প্রার্থী, বাগদায় সম্মুখ সমরে ননদ-বৌদি

শান্তনু ঠাকুরের স্ত্রী বিজেপি প্রার্থী, বাগদায় সম্মুখ সমরে ননদ-বৌদি

Online Desk মার্চ 31, 2026
BAGDA.jpg

ওঙ্কার ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর এবার ভোটের প্রার্থী। মঙ্গলবার সকালে তৃতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে পদ্মশিবির। সেখানেই বাগদায় বিজেপি প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বাগদা আসনে তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। সোমা ঠাকুর ও মধুপর্ণা ঠাকুর সম্পর্কে বৌদি ননদ। তাই বাগদায় এবারে বৌদি ননদের হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটের ময়দানে।
২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন বিশ্বজিৎ দাস। বিপুল ভোটে জয়ও পেয়েছিলেন। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২৪ এ লোকসভা নিরবাচনেও প্রার্থী হয়েছিলেন। কিন্তু জয় পান নি। এরপর বাগদায় উপনির্বাচন হলে ঠাকুর বাড়ির অন্যতম কনিষ্ঠ সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করে তৃণমূল। ভোটের ময়দানে নেমেই জয় পান তিনি। তাই এবারও বাগদায় মধুপর্ণার উপরেই আস্থা রেখেছেন তৃণমূল।
শান্তনু ঠাকুরের স্ত্রী সক্রিয় রাজনীতিতে না থাকলেও গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। বর্তমানে মতুয়াদের মাতৃসেনার প্রধান তিনি। সূত্রের খবর, বিজেপির প্রার্থী হিসেবে সোমা ঠাকুরের নাম প্রকাশ হতেই বিজেপির কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। বিজেপির একাংশের কর্মীরা বলছেন, বার বার স্থানীয় প্রার্থী চেয়েছি। কিন্রু শোনা হল না। ওয়াকিবহাল মহলের মতে, প্রচারে নেমে সোমা ঠাকুরকে হয়তো কর্মীদের প্রবল ক্ষোভের মুখে পড়তে হতে পারে।

Post Views: 122

Continue Reading

Previous: পশ্চিম এশিয়ার দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম হতে পারে ব্যারেল প্রতি ১২৫ ডলার, ১৯৯১ সাল স্মরণ করছেন বিশেষজ্ঞরা
Next: প্রথম দফার ভোটার তালিকা একপ্রকার চূড়ান্ত, জানাল কমিশন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.