Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রথম দফার ভোটার তালিকা একপ্রকার চূড়ান্ত, জানাল কমিশন

প্রথম দফার ভোটার তালিকা একপ্রকার চূড়ান্ত, জানাল কমিশন

Online Desk মার্চ 31, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ এপ্রিলের ২৩ আর ২৯ তারিখ দুদফায় ভোট। এসআইআর, চূড়ান্ত তালিকা, সাপ্লিমেন্টারী তালিকা, নাম বাদ সব মিলিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার বড় ঘোষণা করল কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের জন্য ভোটার তালিকা এক প্রকার চূড়ান্ত। প্রথম দফার ভোট যেখানে রয়েছে, সেখানে আপাতত আর যাচাইয়ের কাজ হবে না। এবার লক্ষ্য দ্বিতীয় দফার ভোটের জন্য যাচাইয়ের কাজ এগোনো।
সূত্রের খবর, প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে। মনোনয়ন জমা নেওয়ার শেষ দিন হল ৬ এপ্রিল। সেক্ষেত্রে প্রথম দফার জন্য আর যাচাই হবে না বলে জানানো হয়েছে। ২৩ তারিখ উত্তরবঙ্গ, দুই মেদিনীপুর, পুরুলিয়া বাকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়্গ্রামে ভোট।
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার কারণে ভোটার তালিকা থেকে এখনও পর্যন্ত নাম বাদ গেছে ৮০ লক্ষেরও বেশি। এর মধ্যে মৃত, ডুপ্লিকেট, অনুপস্থিত ও অন্যত্র চলে যাওয়া ভোটার যেমন রয়েছে। তেমন রয়েছে আন ম্যাপড ভোটার ও অযোগ্য ভোটার। এদিকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই লজিকাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা ৬০ লক্ষ আবেদন জুডিশিয়াল অফিসারদের দিয়ে যাচাই করা হয়েছে।
কিন্তু এত কিছুর পরও প্রশ্ন থাকছে, এক জন যোগ্য ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে কি নির্বাচন হবে? কারণ নাম বাদ দেওয়া নিয়ে বার বার অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচন কমিশনের কর্তাদের মতে, এটা স্থির করার এক্তিয়ার একমাত্র কমিশনেরই রয়েছে।

Post Views: 83

Continue Reading

Previous: শান্তনু ঠাকুরের স্ত্রী বিজেপি প্রার্থী, বাগদায় সম্মুখ সমরে ননদ-বৌদি
Next: স্বামী আত্মঘাতী হয়েছেন, দেখার পর ১৭ তলা থেকে মরণঝাঁপ স্ত্রীর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.