Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বামী আত্মঘাতী হয়েছেন, দেখার পর ১৭ তলা থেকে মরণঝাঁপ স্ত্রীর

স্বামী আত্মঘাতী হয়েছেন, দেখার পর ১৭ তলা থেকে মরণঝাঁপ স্ত্রীর

Online Desk মার্চ 31, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে। স্বামী আত্মহত্যা করেছেন, সেই দৃশ্য দেখার পর ১৭ তলা থেকে ঝাঁপ দিলেন স্ত্রী। তার ফলে ওই মহিলারও মৃত্যু হয়েছে। তবে কী কারণে ওই দম্পতি এই সিদ্ধান্ত নিলেন তা এখনও তদন্তাধীন।

রিপোর্ট অনুসারে, ওই দম্পতি তেলেঙ্গানার বাসিন্দা। দুজনেই প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন। বেঙ্গালুরুতে থাকতেন ওই দম্পতি। মৃত যুবকের নাম ভানু চন্দর রেড্ডি কুন্তা। ৩২ বছর বয়স তাঁর। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভানু সোমবার বাড়িতে একটি ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর স্ত্রী বিবি শাজিয়া সিরাজ। ঘরে ফিরে দেখেন ভিতর থেকে বন্ধ করা ঘর। ৩১ বছর বয়সী শাজিয়া বহু ডাকাডাকি করেন। কিন্তু কোনও সাড়া শব্দ পাননি। পরে তিনি প্রতিবেশী এবং পুলিশকে খবর দেন। স্থানীয় লোকজন এসে জোর করে দরজা খোলেন। তার পর ভানুকে দেখা যায় ঝুলন্ত অবস্থায়।

বাসিন্দারা জোর করে দরজা খুলে ভানুকে মৃত অবস্থায় দেখতে পান।
এই দৃশ্য দেখে বিচলিত হয়ে পড়েন শাজিয়া। কয়েক মিনিট পর শাজিয়া ওই বাড়ির ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবির ভিত্তিতে তেলেঙ্গানায় দুটি পৃথক অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের জন্য তদন্তকারীরা অপেক্ষা করছেন। মৃত শাজিয়াও একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

Post Views: 120

Continue Reading

Previous: প্রথম দফার ভোটার তালিকা একপ্রকার চূড়ান্ত, জানাল কমিশন
Next: দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.