Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

Online Desk মার্চ 31, 2026
leander.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দিল্লিতে বিজেপির কার্যালয়ে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। তাঁর যোগদান পর্বে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার দেশের ক্রীড়া জগতের জন্য কাজ করতে চান বলে জানান।

প্রসঙ্গত, লিয়েন্ডার পেজের সঙ্গে বাংলার যোগ রয়েছে। তিনি কবি মাইকেল মধূসূদন দত্তের উত্তরসূরী। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর বিজেপিতে যোগদান বড় ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপিতে যোগদানের পরে লিয়েন্ডার বলেন, ‘আজ আমার জীবনের একটি বড় দিন। বিজেপি আমাকে সুযোগ দিয়েছে। দেশ এবং দেশবাসীর সেবা করার জন্য এটি আমার কাছে একটি বড় সুযোগ। ৪০ বছর ধরে আমি দেশের হয়ে খেলেছি। এখন এই নতুন খেলায় আমি সুযোগ পেয়েছি।’ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান প্রাক্তন টেনিস তারকা।

উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে কলকাতায় নিউটাউনের এক হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীণের সঙ্গে বৈঠক করেন লিয়েন্ডার পেজ। তার ফলে চর্চা শুরু হয় তাঁর বিজেপিতে যোগদান নিয়ে। সেই সময় পদ্ম শিবিরের তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে জল্পনা ছিলই, যে তিনি বিজেপিতে যোগ দেবেন। মঙ্গলবার তা সত্যি করলেন টেনিস তারকা।

Post Views: 75

Continue Reading

Previous: স্বামী আত্মঘাতী হয়েছেন, দেখার পর ১৭ তলা থেকে মরণঝাঁপ স্ত্রীর
Next: প্রধানমন্ত্রীর সভার আগে নিরাপত্তার চাদরে মোড়া বীরভূম

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.