Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৩১বছর পর জুটিতে ফিরছেন অঞ্জন-রূপা, প্রকাশ্যে এল ছবির নতুন ঝলক

৩১বছর পর জুটিতে ফিরছেন অঞ্জন-রূপা, প্রকাশ্যে এল ছবির নতুন ঝলক

Online Desk মার্চ 3, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউড হোক কিংবা টলিউড বছর জুড়ে আসতে থাকে একের পর এক নতুন ছবি। পাশাপাশি টলিপাড়ায় বদলাচ্ছে ছবির ঘরানা। বদল হচ্ছে ভাবনাও। ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে অন্য ধারার ছবি। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক নতুন বাংলা সিনেমা। এবার তেমনই সমাজ, পরিবার ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে আসছে নতুন বাংলা ছবি ‘প্রত্যাবর্তন’। শহুরে জীবনের দৌড়-ঝাপে হারিয়ে যাওয়া মানুষের বাস্তববোধের গল্প বলবেন পরিচালক সমর্পণ সেনগুপ্ত। আর এই ছবির মাধ্যমে প্রায় ৩১ বছর পরে আবারও ফিরছে অঞ্জন দত্ত-রূপা গঙ্গোপাধ্যায়ের জুটি। এবার প্রকাশ্যে এল এই ছবির এক ঝলক।
ছবির কাহিনিতে দেখা যাবে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে বড় হওয়া এক চিকিৎসক পরিবারের গল্প। একটু ‘ভালো থাকা’র আশায় আর উন্নত ভবিষ্যতের জন্য স্ত্রী শালিনী ও তিন বছরের মেয়েকে নিয়ে মফস্বলের এক মেডিক্যাল কলেজের চাকরি ছেড়ে কলকাতায় চলে আসেন ডঃ দীপঙ্কর সান্যাল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের জীবনে গ্রাস করতে শুরু করে শহুরে সাফল্য, প্রতিপত্তি ও বিলাসিতার মোহ। এভাবেই কেটে যায় বহু বছর। অথচ সেই দৌড়ে পিছিয়ে পড়ে তাঁদের কিশোরী কন্যা দিশা। একাকিত্ব আর নিজের পরিচয় খোঁজার তাগিদে সে আশ্রয় নেয় সোশ্যাল মিডিয়ার জগতে। আর সেখান থেকেই শুরু হয় নতুন লড়াই। অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব তপাদার, দেবরঞ্জন নাগসহ একঝাঁক পরিচিত ও নতুন মুখ। নতুন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন মিষ্টু।
পরিচালকের কথায়, “এই গল্প কোনো একক পরিবারের নয়, আমাদের সময়ের গল্প। দ্রুত বদলে যাওয়া শহর, সাফল্যের দৌড়, সোশ্যাল মিডিয়ার ঝলকানি আর “ভালো থাকার” সংজ্ঞার ভেতরে হারিয়ে যাওয়া মানুষের গল্প বলবে।” আধুনিক শহুরে জীবনের বাস্তব চিত্র তুলে ধরাই এই ছবির মূল লক্ষ্য।

Post Views: 166

Continue Reading

Previous: ইউটিউবে বিশ্বনেতাদের থেকে এগিয়ে মোদী! ফলোয়ার সংখ্যা ছুঁল ৩ কোটি
Next: রাজনীতিতে যোগ দিচ্ছেন নীতিশ-পুত্র নিশান্ত, পাঠানো হতে পারে রাজ্যসভায়

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.