Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজনীতিতে যোগ দিচ্ছেন নীতিশ-পুত্র নিশান্ত, পাঠানো হতে পারে রাজ্যসভায়

রাজনীতিতে যোগ দিচ্ছেন নীতিশ-পুত্র নিশান্ত, পাঠানো হতে পারে রাজ্যসভায়

Online Desk মার্চ 3, 2026
20260303_145849.jpg

ওঙ্কার ডেস্ক: বেশ কিছু দিন ধরে জল্পনা চলছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে যোগ দিতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার। আনুষ্ঠানিকভাবে তাঁর জনতা দল ইউনাইটেডে যোগ দেওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মত ওয়াকিবহাল মহলের।

বিহারের মন্ত্রী ও প্রবীণ জেডিইউ নেতা শ্রবণ কুমার মঙ্গলবার জানিয়েছেন, দলে যোগ দেওয়ার পর নিশান্তকে বড় পদ দেওয়া হবে। পাশাপাশি রাজ্যসভাতেও তাঁকে পাঠানো হতে পারে। তাঁর কথায়, ‘নিশান্ত কুমার যে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন তা এখন আর জল্পনা নয়। পুরোপুরি স্পষ্ট। দলের তরফে দু’একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে। দলের কর্মীরা অনেক বছর ধরেই নিশান্তকে সক্রিয় রাজনীতিতে চাইছিলেন। এখন হোলির আগে এই সিদ্ধান্তে তাঁরা যারপরনাই উচ্ছ্বসিত।’ দলে যোগ দিলে নীতিশ পুত্রকে কী দায়িত্ব দেওয়া হবে? এ প্রসঙ্গে শ্রবণ বলেন, ‘দল অবশ্যই তাঁকে বড় কোনও দায়িত্ব দেবে। তবে ঠিক কী দায়িত্ব তাঁকে দেওয়া হচ্ছে সে বিষয়ে দু’একদিনের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে।’

উল্লেখ্য, বিহারের রাজনীতিতে নিশান্তকে আগে কখনও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। নীতিশ কুমার ১০ বার মুখ্যমন্ত্রী হলেও রাজনীতি থেকে দূরে ছিলেন নিশান্ত। তবে দশমবার নীতিশ মুখ্যমন্ত্রী হতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৫০ বছর বয়সী নিশান্ত বলেন, ‘দশমবার শপথ নেওয়ার জন্য বাবাকে অভিনন্দন। আমাদের জয় নিশ্চিত করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞ। ঈশ্বরকেও ধন্যবাদ।’

Post Views: 141

Continue Reading

Previous: ৩১বছর পর জুটিতে ফিরছেন অঞ্জন-রূপা, প্রকাশ্যে এল ছবির নতুন ঝলক
Next: পহেলগাঁও হামলায় ব্যবহৃত গো-প্রো ক্যামেরার খোঁজে বেইজিংয়ের দ্বারস্থ এনআইএ

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.