Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘পদ্মশ্রী’র আনন্দ অনুষ্ঠানে হাজির গোটা টলিপাড়া, তালিকায় কারা ছিলেন?

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘পদ্মশ্রী’র আনন্দ অনুষ্ঠানে হাজির গোটা টলিপাড়া, তালিকায় কারা ছিলেন?

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
WhatsApp-Image-2026-01-26-at-5.26.59-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: গত জানুয়ারি মাসেই সুখবর এসেছিল। দীর্ঘ চার দশকের অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা বিনোদন জগতের ইতিহাসে যাঁর নাম শুধুই একটি অভিনেতার নয়, বরং সময়ের, এক যাত্রার প্রতীক। তাঁর এই সম্মান যেন আদতেই গোটা ইন্ডাস্ট্রিরই গর্ব।
শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু হলেও নয়ের দশকে নায়ক হিসেবে আত্মপ্রকাশের পরই টালিগঞ্জে ছবির মুখ হয়ে উঠেছিলেন প্রসেনজিৎ। রোমান্টিক হিরো থেকে অ্যাকশন, পারিবারিক সব জায়গাতেই সাবলীল তিনি। শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন ইতিমধ্যেই। পাশাপাশি প্রযোজক হিসেবে নতুন প্রতিভাকে জায়গা করে দিয়ে, টেলিভিশন ও ওয়েব সিরিজে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বারবার নতুন করে দর্শকের সামনে তুলে ধরেছেন। এই সম্মান প্রাপ্তির আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি প্রসেনজিৎ। তাঁর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযোজক শ্রীকান্ত মোহতার উদ্যোগে সম্প্রতি ‘উৎসব’-এ আয়োজন করা হয়েছিল আনুষ্ঠানিক সন্ধ্যার। আর সেই রাতেই এক ছাদের তলায় জড়ো হয়েছিল টালিগঞ্জের প্রায় সকল অভিনেতা-অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন প্রসেনজিতের বড়পর্দার সবচেয়ে সফল জুটিদার ঋতুপর্ণা সেনগুপ্ত। ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, লাবণী সরকার। দেব, শুভশ্রী, জিতু কামালসহ আরও অনেকেই তালিকা যেন শেষ হওয়ারই নয়।
এই সম্মান, এই রাত, তবে তার রেশ যেন অনেক গভীরে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সাফল্যে শুধুই তাঁর নিজের নয়। ঘোটা টালিগঞ্জের সম্মিলিত গর্ব, ভালবাসার প্রমাণ।

Post Views: 203

Continue Reading

Previous: পাকিস্তানকে টয়লেট পেপারের চেয়েও খারাপ ভাবে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র: খাজা আসিফ
Next: দোলের পর বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ, কয় দফায় ভোট হবে বঙ্গে!

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.