Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • পাকিস্তানকে টয়লেট পেপারের চেয়েও খারাপ ভাবে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

পাকিস্তানকে টয়লেট পেপারের চেয়েও খারাপ ভাবে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
khawja-asif.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। দেশটির সংসদে তিনি বলেন, কৌশলগত স্বার্থের জন্য ইসলামাবাদকে ওয়াশিংটন ব্যবহার করেছে এবং ‘টয়লেট পেপারের চেয়েও খারাপ ভাবে’ ছুঁড়ে ফেলে দিয়েছে।

সংসদে ভাষণ দেওয়ার সময় আসিফ বলেন, ১৯৯৯ সালের পর ওয়াশিংটনের সঙ্গে আবারও জোট বাঁধার সিদ্ধান্ত, বিশেষ করে আফগানিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানকে বড়সড় ক্ষতির মুখে ফেলেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আফগানিস্তান সংঘাতে পাকিস্তানের জড়িত থাকার দাবি তিনি অস্বীকার করেছেন। তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, পাকিস্তানিদের ঐক্যবদ্ধ করে জিহাদের নামে যুদ্ধে পাঠানো হয়েছিল, এটি বিভ্রান্তিকর এবং ধ্বংসাত্মক। আসিফ বলেন, এই যুদ্ধগুলিকে বৈধতা দেওয়ার জন্য পাকিস্তানের শিক্ষা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছিল। আদর্শগত এই পরিবর্তনগুলির মধ্যে অনেকগুলি আজও টিকে আছে বলে তিনি জানান। তিনি যুক্তি দেন, ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত-বিরোধী যুদ্ধ মার্কিন ভূ-রাজনৈতিক স্বার্থ দ্বারা নির্ধারিত হয়েছিল। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিজস্ব নয় এমন সংঘাতে পাকিস্তানের অংশগ্রহণ দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা এবং সামাজিক ক্ষতির কারণ হয়েছিল। যা এখনও সম্পূর্ণ ভাবে পুনরুদ্ধার করা যায়নি।

আসিফ বলেন, ১৯৯৯ সালের পরে, বিশেষ করে ১১ সেপ্টেম্বর, ২০০১ সালের হামলার পর, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হওয়ার মূল্য ছিল ভয়াবহ। প্রয়াত সামরিক শাসক জিয়া-উল হক এবং পারভেজ মোশাররফকে নিশানা করেন পাকিস্তানকে বহিরাগত যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য।

Continue Reading

Previous: আত্মহত্যার চেষ্টায় ভর্তি নাবালিকা চার মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের অভিযোগে গ্রেফতার তরুন
Next: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘পদ্মশ্রী’র আনন্দ অনুষ্ঠানে হাজির গোটা টলিপাড়া, তালিকায় কারা ছিলেন?

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.