Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মঙ্গলবার থেকেই কর্মবিরতি কার্যকর, সোমবার ব্যস্ত টলিপাড়া

মঙ্গলবার থেকেই কর্মবিরতি কার্যকর, সোমবার ব্যস্ত টলিপাড়া

Online Desk এপ্রিল 6, 2026
dftr.png

ওঙ্কার ডেস্ক: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ইতিমধ্যেই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ফোরামের সদস্যরা। কিন্তু সোমবার স্টুডিও পাড়ায় ব্যস্ততা একেবারে তুঙ্গে। কারণ রাত পোহালেই শিল্পীদের কর্মবিরতি শুরু। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। রবিবার সন্ধ্যায় এই ঘোষণা করা হয় ফোরামের পক্ষ থেকে। তারপর থেকেই ধারাবাহিকের শুট নিয়ে তড়িঘড়ি ব্যস্ততা। ধারাবাহিকে ব্যাংকিং খুব বেশি থাকে না। ফলে সোমবার সকাল-সকাল শুরু হয়ে গেল শুটিং।
৭ই এপ্রিল থেকে কর্মবিরতির পথে টলিপাড়া, আর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলিতে। সূত্র মারফত জানা যাচ্ছে, অধিকাংশ সিরিয়ালেরই পর্যাপ্ত ‘ব্যাংকিং’ সেই অর্থে নেই। ফলে আজ যতটা শুটিং করা সম্ভব, তেমনই চেষ্টা চলছে প্রতিটি সেটে।
সোমবার সকাল থেকেই টলিপাড়ার বিভিন্ন স্টুডিয়োতে ব্যস্ত। আজকের পর পরিস্থিতি কোন দিকে গড়াবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, সোমবার ডবল শিফটে নাকি কাজ চলছে। অধিকাংশ ক্ষেত্রেই সেভাবে কোনও ব্যাংকিং নেই। শোনা যাচ্ছে, ‘দাদামনি’, ‘আনন্দী’, ‘ভালোবাসায় রং রুট’, ‘বৃন্দাবন বিলাসিনী’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকেরই হাতে খুব বেশি পর্ব মজুত নেই। অর্থাৎ, কর্মবিরতি দীর্ঘস্থায়ী হলে টেলিভিশনের পর্দায় প্রভাব পড়ার সম্ভাবনা।
বর্তমানে সবটাই নির্ভর করছে আজকের শুটিং’এর উপর। যদি নির্ধারিত কাজ শেষ করা না যায়, তবে দর্শকরা আর কতদিন তাঁদের প্রিয় ধারাবাহিকগুলি নিয়মিত দেখতে পারবেন, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

Post Views: 140

Continue Reading

Previous: ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল গোয়েঙ্কা পরিবারের কুল দেবী বীরা বর্জি দাদীমার জন্মোৎসব
Next: তুষারপাতের জেরে সিকিমে আটকে শতাধিক পর্যটক; নামানো হলো সেনা, চালু হেল্পলাইন নম্বর

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.