Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল গোয়েঙ্কা পরিবারের কুল দেবী বীরা বর্জি দাদীমার জন্মোৎসব

ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল গোয়েঙ্কা পরিবারের কুল দেবী বীরা বর্জি দাদীমার জন্মোৎসব

Online Desk এপ্রিল 6, 2026
goyenka-pujo.jpg

ওঙ্কার ডেস্ক: যথাযথ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল গোয়েঙ্কা পরিবারের কুল দেবী বীরা বর্জি দাদীমার জন্মোৎসব। গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব শ্রী প্রহ্লাদ রায় গোয়েঙ্কর উদ্যোগে বিধাননগরে আয়োজিত এই পুজো অনুষ্ঠানে দেবীর আরাধনার পাশাপাশি ভক্তিমূলক নাচ – গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতা-সহ ভারতের গোয়েঙ্কা পরিবারের সদস্যরা।
শুধু কলকাতা নয় ভারতের বিভিন্ন জায়গা থেকে গোয়েঙ্কা পরিবারের সদস্যরা এসে কুল দেবী বীরা বর্জি দাদীমার জন্মোৎসব অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে পুজোর সঙ্গে হয় ভক্তি মূলক গান, নাচ ও আরাধনা। পরিবারের সবাই এই অনুষ্ঠানে যোগ দিয়ে পরস্পরের মধ্যে ঐক্যের বার্তা বিনিময় করেন। এই অনুষ্ঠানের বিষয়ে শ্রী প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, ‘কুল দেবী বীরা বর্জি দাদীমার জন্মোৎসব পালনের সময় পরিবারের সদস্যরা একত্রিত হন। পরস্পরের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা পায়। এর ফলে আত্মীয়তা ও বন্ধুত্বের মেলবন্ধন হয় এবং পরিবারের মধ্যে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়।’
গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব শ্রী প্রহ্লাদ রায় গোয়েঙ্কা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের অন্যতম সদস্য ও হিন্দুস্তান ক্লাবের প্রেসিডেন্ট সঞ্জয় গোয়াঙ্কা এবং অন্যান্য আত্মীয়রাও। এদিন পুজোর পাশাপাশি বিভিন্ন সেবা মূলক কাজও করা হয়। এই অনুষ্ঠান সম্পর্কে পবন গোয়েঙ্ক বলেন, ‘এই পুজো উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পরিবারের সদস্যরা এসে যোগদান করেছেন।’ কুল দেবী বীরা বর্জি দাদীমার জন্মোৎসব অনুষ্ঠানে একদিকে যেমন পরিবারের বর্ষীয়ান সদস্যরা যোগ দেন, তেমনই নবীন প্রজন্মও সামিল হয়। আর এভাবেই কুলদেবীর প্রতি ভক্তি ও শ্রদ্ধার পরম্পরা বংশানুক্রমে স্থাপিত হয়।

Continue Reading

Previous: মুম্বইয়ে ১৬ দিনে উদ্ধার ৬ মৃতদেহ! বাণিজ্য নগরীতে ঘনাচ্ছে রহস্য
Next: মঙ্গলবার থেকেই কর্মবিরতি কার্যকর, সোমবার ব্যস্ত টলিপাড়া

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.