Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুম্বইয়ে ১৬ দিনে উদ্ধার ৬ মৃতদেহ! বাণিজ্য নগরীতে ঘনাচ্ছে রহস্য

মুম্বইয়ে ১৬ দিনে উদ্ধার ৬ মৃতদেহ! বাণিজ্য নগরীতে ঘনাচ্ছে রহস্য

Online Desk এপ্রিল 6, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১৬ দিনে বাণিজ্য নগরী মুম্বইতে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় বিশিষ্ট ছয়টি মৃতদেহ। ধারাবাহিক ভাবে এই দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরে। ইতিমধ্যে দেহ উদ্ধারের এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার হয়। ভিরার ফাটার কাছে আবর্জনার স্তূপের ভিতর থেকে ওই পচাগলা দেহটি উদ্ধার হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহটির মুখে সাদা দাড়ি রয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে তাঁকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা জানিয়েছেন, গত ১৬ দিনে মুম্বইয়ের কাছাকাছি ভাসাই-ভিরার পৌরসভা এলাকায় এই ধরনের পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রথম দেহ উদ্ধার হয় ২১ মার্চ ভিরার ইস্ট এলাকার শিরভালিতে। সেই সময় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। তদন্তে জানা গিয়েছে, ওই মহিলাকে তাঁর স্বামী খুন করেছে। ওই ঘটনায় অভিযুক্ত এবং তাঁর সহযোগীদের গ্রেফতার করেছে পুলিশ।

তার দুই দিন পর, ২৩ মার্চ, নালাসোপারার একটি কুয়োর ভেতর থেকে নিখোঁজ ছয় বছর বয়সী এক নাবালিকার দেহ উদ্ধার হয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তিন দিন পর, এক ব্যক্তির শিরচ্ছেদ করা দেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই খুনে অভিযুক্তকে গ্রেপ্তাফতার করেন তদন্তকারীরা। লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ওই খুন বলে জানতে পারেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া লাশের এই মিছিল জারি থাকে এর পরেও। নর্দমা থেকে দুটি অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের নাম পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Post Views: 109

Continue Reading

Previous: সোনামের পর এবার খুশির খবর দিলেন বলিউডের আরেক অভিনেত্রী, ছোট্ট জুতো, মম-ড্যাড লেখা টুপি পড়ে ছবি পোস্ট সমাজমাধ্যমে
Next: ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল গোয়েঙ্কা পরিবারের কুল দেবী বীরা বর্জি দাদীমার জন্মোৎসব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.