Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোনামের পর এবার খুশির খবর দিলেন বলিউডের আরেক অভিনেত্রী, ছোট্ট জুতো, মম-ড্যাড লেখা টুপি পড়ে ছবি পোস্ট সমাজমাধ্যমে

সোনামের পর এবার খুশির খবর দিলেন বলিউডের আরেক অভিনেত্রী, ছোট্ট জুতো, মম-ড্যাড লেখা টুপি পড়ে ছবি পোস্ট সমাজমাধ্যমে

Online Desk এপ্রিল 6, 2026
se.png

ওঙ্কার ডেস্ক: বলিউডে খুশির জোয়ার। সদ্যই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলি অভিনেত্রী সোনম কাপুর। ইতিমধ্যেই ছেলের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। এই খুশির আমেজের মাঝেই সুখবর দিলেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী। সোনমের পর এবার মা হতে চলেছেন করিশ্মা তান্না। সপ্তাহের প্রথম দিনই একাধিক ছবি পোস্ট করে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন সেলেব দম্পতি। অগাস্টেই ভূমিষ্ঠ হবে তাঁদের প্রথম সন্তান সেই ইঙ্গিতও দিয়েছেন হবু মা।
কিন্তু তার আগে ছোট্ট জুতো, মম-ড্যাড লেখা টুপি পরে নানান ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হবু বাবা-মা বরুণ-করিশ্মা। পোস্টে লিখেছেন, ‘মিরাকল হতে চলেছে। আমাদের জীবনের সেরা উপহারটা পাব এই অগাস্টে।’ খুব শীঘ্রই পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে, আর এই খবর শেয়ার করতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন যুগলে। করিশ্মাকে শুভেচ্ছা জানিয়েছেন সহ অভিনেত্রী খুশি কাপুর। হবু মাকে শুভেচ্ছা জানিয়েছেন বলি ডিভা দিয়া মির্জা থেকে জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহান সহ আরও অনেকেই।
উল্লেখ্য, ২০২১-এর ৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বরুণের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন করিশ্মা। বিয়ের পাঁচ বছর পর সন্তান আসার আনন্দে দিন গুনছেন দুজনেই। হিন্দি মেগা থেকে সিনেমা, সিরিজে করিশ্মার অভিনয় দর্শকমহলে প্রশংসিত।

Post Views: 146

Continue Reading

Previous: কলকাতায় হতে পারে পাক-মদতে পুষ্ট জঙ্গী হামলা! খোয়াজা আসিফের মন্তবের জেরে সতর্কবার্তা গোয়েন্দা সংস্থার
Next: মুম্বইয়ে ১৬ দিনে উদ্ধার ৬ মৃতদেহ! বাণিজ্য নগরীতে ঘনাচ্ছে রহস্য

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.