ওঙ্কার ডেস্ক: ভাষা দিবসে নয়া পালক যোগ টলিউড অভিনেতা পরমব্রতর কর্মজীবনে। এদিন চলতি বছরের বঙ্গ সম্মানের তালিকা প্রকাশ্যে এল। সিনেমা জগতে অবদানের জন্য বিশেষ সম্মান পাচ্ছেন পরমব্রত। এই বছর বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন তিনি। এছাড়া বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ সম্মানের তালিকাও রয়েছে।
প্রসঙ্গত, গায়ক নচিকেতা চক্রবর্তী পেয়েছেন বঙ্গবিভূষণ। গানের জগতে অবদানের জন্য এই বছর একই সম্মানে সম্মানিত হলেন একাধিক গায়িকাও, তালিকায় রয়েছেন বিশিষ্ট গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী। সঙ্গীতজগতের অন্যতম পরিচিত মুকগ বাবুল সুপ্রিয়ও এই বছর এই সম্মান পাচ্ছেন। বঙ্গবিভূষণ পাচ্ছেন অনন্ত মহারাজ, শিবাজী চট্টোপাধ্যায়, গণেশ চন্দ্র হালুই-ও। এই তালিকায় রয়েছেন কবি-গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়েও।
অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়া বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল, অদিতি মুন্সীও একই সম্মান পাচ্ছেন। স্বাভাবিক ভাবেই বিনোদন জগতের জন্য এই দিন আরও বিশেষ হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন এই সম্মান পেলেন সকলে।
