Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৯ কোটির মামলায় জামিন মিলল না রাজপালের, আরও কতদিন থাকতে হবে জেলে?

৯ কোটির মামলায় জামিন মিলল না রাজপালের, আরও কতদিন থাকতে হবে জেলে?

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
fg.png

ওঙ্কার ডেস্ক: ৯ কোটি টাকার চেক-বাউন্স মামলায় বড়সর ধাক্কা খেলেন অভিনেতা রাজপাল যাদব। এবার দিল্লি হাই কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হবে তাঁকে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে সোমবার। ইতিমধ্যেই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের কয়েকজন অভিনেতা অর্থ সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বারবার প্রতিশ্রুতি দিয়েও পূরণ করতে না পারায় আদালত এমনই কঠোর অবস্থান নিয়েছে। এমনকি বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে, এমন কারণও দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন রাজপাল। কিন্তু সেই আবেদনও উচ্চ আদালতে গ্রহণযোগ্য হয়নি, উল্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাঁকে। ফলে আরও অন্তত চার রাত তিহার জেলে কাটাতে হবে অভিনেতাকে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি তিহার জেলে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল। এর আগে ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানান তিনি। যদিও কিছু অর্থ পরিশোধ করেছিলেন, তবু এখনও প্রায় ৯ কোটি টাকা বকেয়া রয়েছে বলেই খবর সামনে এসেছে। প্রসঙ্গত, এর আগেও কয়েকদিন তিহার জেলে ছিলেন রাজপাল। পরে জামিন পেয়েছিলেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও তাঁকে জেল হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ‘আতা পাতা লাপাতা’ ছবির প্রযোজনার জন্য ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই ঋণ শোধ করতে বিপাকে পড়েন অভিনেতা। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায় এবং আইনি জটিলতার জেরেই তাঁকে জেল খাটতে হয়।

Post Views: 186

Continue Reading

Previous: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পৌঁছে দিলেন ট্রাফিক ওসি, মানবিক উদ্যোগে প্রশংসিত পুলিশ
Next: ‘মানুষ হিসেবে বাঁচব’, নিজেদের জাতপাত মুক্ত হিসেবে ঘোষণা করলে মহারাষ্ট্রের এই গ্রাম

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.