Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পৌঁছে দিলেন ট্রাফিক ওসি, মানবিক উদ্যোগে প্রশংসিত পুলিশ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড পৌঁছে দিলেন ট্রাফিক ওসি, মানবিক উদ্যোগে প্রশংসিত পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
E.BEDWN-POLICE-HELP-HS-STU.png

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বীরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনেই তাঁর দায়িত্ববোধ ও সহানুভূতিশীল মনোভাব পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।
জানা গেছে, এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভুলবশত বাড়িতে নিজের অ্যাডমিট কার্ড ফেলে আসে। পরীক্ষা শুরুর সময় ঘনিয়ে আসতেই সে চরম বিপাকে পড়ে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। বিষয়টি জানতে পেরেই ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেন। তিনি ওই পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যান এবং সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলে পরীক্ষার্থী ও তার পরিবার।
এখানেই শেষ নয়। একই দিনে আর এক পরীক্ষার্থী ভুলবশত অন্য একটি স্কুলের পরীক্ষাকেন্দ্রে চলে যায়। বিষয়টি নজরে আসতেই ফের উদ্যোগী হন ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে ওই পরীক্ষার্থীকে তার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। কার্যত দেবদূতের মতোই পাশে দাঁড়ান তিনি।
এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের সহায়তার জন্য বিশেষ টহল ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। যাতে কোনো পরীক্ষার্থী যাতায়াতজনিত সমস্যার কারণে পরীক্ষা দিতে না পারার পরিস্থিতিতে না পড়েন, সে বিষয়ে পুলিশ সদা তৎপর রয়েছে।
বর্ধমান শহরের বীরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক ভূমিকা শহরবাসীর কাছে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। তাঁর এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের মানসিক চাপ কমানোর পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও দৃঢ় করেছে। এই ধরনের মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের ফলে পরীক্ষার্থীরা নিশ্চিন্ত মনে পরীক্ষায় অংশ নিতে পারছে এবং সমাজে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হচ্ছে বলেই মনে করছেন শহরের বাসিন্দারা।

Post Views: 154

Continue Reading

Previous: এপস্টিনের সঙ্গে বিজেপি নেতা হরদীপ সিং পুরীর কী কথা হয়েছিল?
Next: ৯ কোটির মামলায় জামিন মিলল না রাজপালের, আরও কতদিন থাকতে হবে জেলে?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.