Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে জামিন পেলেন রাজপাল, আদালত থেকে দেওয়া হল বেশ কিছু শর্ত

অবশেষে জামিন পেলেন রাজপাল, আদালত থেকে দেওয়া হল বেশ কিছু শর্ত

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
sef.png

ওঙ্কার ডেস্ক: ৯ কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবারই রাজপাল যাদবের জামিন বাতিল করে দিল্লি উচ্চ আদালত। সেই প্রেক্ষিতে আরও দিন কয়েক তিহাড় জেলেই থাকতে হয়েছে বলিউড অভিনেতাকে। যদিও জামিন খারিজের পর খ্যাতনামা কৌতুকাভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানিয়েছিলেন যে, তাঁর ‘মক্কেল’ অর্ধেক বকেয়া মিটিয়ে ফেলেছেন। কিন্তু সোমবারের শুনানির ফলাফল কোন দিকে যায় সেদিকেই নজর ছিল রাজপালের পরিবার-সহ গোটা বলিউডের। এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব। তবে জামিনের আবেদন মঞ্জুর হলেও অভিনেতাকে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত।
প্রসঙ্গত, চেক বাউন্স কাণ্ডে রাজপাল যাদবকে ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের তরফে। সূত্রের খবর, এদিন শুনানির সময়ে বেলা তিনটের মধ্যে দেড় কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেতাকে। আগামী মার্চে আবারও এই মামলার শুনানি রয়েছে বলে খবর বলিউড সূত্রে। অন্যদিকে, পরিবারে বিয়ের নিয়ম-কানুন, ভাইঝির বিয়ের অনুষ্ঠান বাতলেও জামিনের আবেদন জানিয়েছিলেন রাজপাল। তবে সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। এবার দাদার মেয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য অভিনেতার জামিনের আর্জি মঞ্জুর করল দিল্লি উচ্চ আদালত।
উল্লেখ্য, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে সফলতা না পাওয়ায় মামলা যায় আদালত অবধি। এবার জামিন মঞ্চজুর করার সময়ে দিল্লি আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, নির্ধারিত সময়ে যদি ডিমান্ড ড্রাফ্ট জমা না দিতে পারেন রাজপাল, তাহলে আবার শুনানির জন্য আদালতে উঠবে এই মামলা।

Post Views: 101

Continue Reading

Previous: রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ৭ শ্রমিকের
Next: গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চলেছে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.