Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ৭ শ্রমিকের

রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ৭ শ্রমিকের

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড রাসায়নিক কারখানায়। সোমবার সকালে রাজস্থানের ভিওয়াড়ির খাইরথাল-তিজারা জেলায় একটি রাসায়নিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। মর্মান্তিক এই বিপর্যয়ের ফলে কম করে সাত জন শ্রমিক জীবন্ত অবস্থায় দগ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতদের দেহ উদ্ধারের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন। ওই কারখানার ভিতরে আরও দুই শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্ট অনুসারে, খুসখেদা শিল্প এলাকায় সোমবার সকাল ৯.৩০ টা নাগাদ ওই কারখানায় আগুন লাগে। সেই সময় কারখানায় প্রায় ২৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। আধিকারিকরা জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিতা মিশ্র জানিয়েছেন, ঘটনার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, ‘কারখানার ভেতরে নয় জন আটকে পড়েছিলেন। এখনও পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’ দমকল বাহিনীর আধিকারিক রাজু খান জানিয়েছেন, শিল্প এলাকার জি-১, ১১৮ নম্বর প্লটে অবস্থিত ওই কারখানাটি বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল। এটির ভিতরে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্য দিকে, এই ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা সরকার ও প্রশাসনকে এই বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।

Post Views: 171

Continue Reading

Previous: দিল্লির বাংলাদেশী হাই কমিশনের কর্তাকে মেয়াদ শেষের আগে সরিয়ে দিলেন ইউনুস
Next: অবশেষে জামিন পেলেন রাজপাল, আদালত থেকে দেওয়া হল বেশ কিছু শর্ত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.