Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • দিল্লির বাংলাদেশী হাই কমিশনের কর্তাকে মেয়াদ শেষের আগে সরিয়ে দিলেন ইউনুস

দিল্লির বাংলাদেশী হাই কমিশনের কর্তাকে মেয়াদ শেষের আগে সরিয়ে দিলেন ইউনুস

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
yunus-sized-dss.jpg

ওঙ্কার ডেস্ক: বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশে ক্ষমতার মসনদে বসতে চলেছে বিএনপি। তবে এখনও সরকার গঠন হয়নি। তার আগে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের কর্তাকে সরিয়ে দিলেন মহম্মদ ইউনুস। তাঁর মেয়াদ শেষের আগেই অপসারণ করা হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট অনুসারে, নয়াদিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের প্রেস উইং দেখতেন ফয়সাল মাহমুদ। ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর ওই বছর আগস্টে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দু’বছরের চুক্তির ভিত্তিতে ২০২৪ সালের ২৪ নভেম্বর নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ে নিয়োগ করা হয় ফয়সালকে। কিন্তু মেয়াদ শেষ হতে এখনও নয় মাস বাকি থাকতে চুক্তি বাতিল করে দেওয়া হল। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।’ দ্রুত এই নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিজ্ঞপ্তিতে মন্ত্রকের সহকারী সচিব মহম্মদ মামুন শিবলির স্বাক্ষরও রয়েছে।

২০২৪ সালের ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে দেশ ছাড়েন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ওই বছরেই ভারতে চলে আসেন হাসিনা। নয়াদিল্লিতে রয়েছেন তিনি। তাঁকে ফেরত চেয়ে ইউনুস সরকারের তরফে ভারতকে একাধিক চিঠি লেখা হয়েছিল। যদিও কেন্দ্রের তরফে কোনও জবাব দেওয়া হয়নি। সদ্য শেষ হওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। তবে তারেক ক্ষমতার কুর্সিতে বসে হাসিনাকে নিয়ে কী অবস্থান নেন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 232

Continue Reading

Previous: আলাদা থাকছেন দেবলীনা, কিনেছেন বাড়িও!! তবে কি এবার সম্পর্কে ইতি টানছেন গায়িকা-ইনফ্লুয়েন্সার?
Next: রাজস্থানে রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, জীবন্ত পুড়ে মৃত্যু ৭ শ্রমিকের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.