Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

মা হতে চলেছেন চিত্রাঙ্গদা, হবু মায়ের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: তিনি টলিপাড়ার বেশ পরিচিত মুখ। অভিনয় গুনে বার বার জিতে নিয়েছে দর্শকের মন। চুটিয়ে কাজ করছেন বহু বছর, বেশ কয়েকবছর আগেই সেরেছেন মালাবদল। প্রেমিকা, স্ত্রী’র পর এবার তাঁর নতুন পরিচয় মাতৃত্ব। জীবনের নতুন অধ্যায়ে অভিনেত্রী চিত্রাঙ্গদা। তাঁরই সাধভক্ষণ অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন বোন ঋতাভরী চক্রবর্তী। দিদিকে দিলেন ‘সোনা মা’ এবং বাবাকে ‘ভালো বাবা’র তকমা।
‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’, ‘আহারে মন’-এর মতো বিভিন্ন সিনেমায় অভিনয় করতে দেখা গেছে চিত্রাঙ্গদাকে। তাঁর হবু বর সম্বিত পেশায় পারকাশনিস্ট। একমাত্র ড্রামার যিনি কমনওয়েলথ গেমস গোল্ড কোস্ট’১৮’তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২০২১ সালে বাগদান পর্ব সারেন তাঁরা। এবার দুই থেকে তিন হতে চলেছেন দম্পতি। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল, টলিপাড়ার অন্দরে চলছিল কানাঘুষো, শোনা যাচ্ছিল ফিসফিসানি। দিনদুয়েক আগে অবশ্য নিজেই জল্পনায় সিলমোহর দেন চিত্রাঙ্গদা। সমুদ্রসৈকতে দাঁড়িয়ে বেবিবাম্প দেখানো সাহসি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সম্ভবত বেবিমুনের ছবি পোস্ট করেন অভিনেত্রী। তবে এবার প্রকাশ্যে সাধভক্ষণের ছবি। এলাহি আয়োজন করা হয়। ইনস্টা স্টোরিতে আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন চিত্রাঙ্গদা নিজেই।
অভিনেত্রীর পরনে দেখা গেল গোলাপি শাড়ি। সঙ্গে স্লিভলেস ব্লাউজ। হালকা গয়না, হালকা সাজে রূপবতী। মুখে হাসির ঝিলিক। আর শরীর জুড়ে মাতৃত্বের আভা। গাঁদার পাপড়ি দিয়ে সাজানো থালায় সাধভক্ষণ করেন ঋতাভরীর দিদি। মেনুতে নজরে এসেছে, পাঁচ রকমের ভাজা, ডাল, শুক্তো, মাছ, মিষ্টি একেবারে বাঙালি মেনু ছিল অনুষ্ঠানে।
দিদি চিত্রাঙ্গদার জীবনের বিশেষ মুহূর্তে আনন্দে আত্মহারা ঋতাভরী। দিদির বেবিবাম্পে আদুরে আলিঙ্গন করেন তিনি। সে ছবি দেখে প্রশংসায় নেটপাড়ার একাংশ। দিদির সাধের অনুষ্ঠানে হলুদ শিফনে সামনে এলেন ঋতাভরী। টলিপাড়ায় অনেককেই দেখা যায় চিত্রাঙ্গদার আনন্দের মুহূর্তের সঙ্গী হতে। কবে ভূমিষ্ঠ হবে সন্তান, যদিও সে দিনক্ষণ এখনও জানা যায়নি। আপাতত মাতৃত্বের স্বাদ উপভোগ করতে ব্যস্ত অভিনেত্রী।

Post Views: 18

Continue Reading

Previous: ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন প্রাক্তন বিচারক
Next: আলোচনাই একমাত্র পথ, যুদ্ধ থামাতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ভারতের

সম্পর্কিত গল্প

musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026

You may have missed

musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
FotoJet.jpg

শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.