Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফের জুটিতে ফিরছেন রুবেল-শ্বেতা, কবে কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?

ফের জুটিতে ফিরছেন রুবেল-শ্বেতা, কবে কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?

Online Desk জুন 23, 2026
drf.png

ওঙ্কার ডেস্ক: তাঁরা টলিপাড়ার বেশ জনপ্রিয় জুটি। ধারাবাহিকের মাধ্যমেই বারংবার মন জিতে নিয়েছেন দর্শকদের। তাঁরা রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। এবার খবর ‘যমুনা ঢাকি’র পর ফের জুটিতে ফিরতে চলেছে রুবেল-শ্বেতা। ওই ধারাবাহিকের শুটিং সেটেই প্রেম হয় দু’জনের, তারপর বেশ কয়েকবছর একসঙ্গে কাটিয়ে বিয়ে সারেন তারকা দম্পতি। বিয়ের পর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাঁদের। তবে এবার নাকি জি বাংলায় ফিরছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য।
খবর, অর্গানিক স্টুডিওর ব্যানারে আসছে একটি নতুন প্রেমের গল্প। আর এই প্রেমের গল্পের নায়ক-নায়িকা রুবেল-শ্বেতা। ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে তাঁদের। আর কিছুদিনের মধ্যেই হবে ধারাবাহিকের প্রোমো শুট। বিয়ের পর যদিও তাদের জুটি বেঁধে জি বাংলার বিভিন্ন রিয়্যালিটি শো বা বিশেষ পর্বের অনুষ্ঠানে দেখা গিয়েছে। কিন্তু নায়ক-নায়িকা হিসেবে দেখা যায়নি তাঁদের। রুবেল-শ্বেতার জুটিকে দর্শক যেমন পর্দায় দেখতে পছন্দ করেন, তেমন পর্দার বাইরেও তাঁদের কেমিস্ট্রি নিয়ে কম চর্চা হয় না অনুরাগী মহলে। তাঁদের জুটিকে ফের পর্দায় দেখার ইচ্ছে বহুদিন ধরেই ছিল দর্শকের। এবার সেই ইচ্ছেপূরণের পালা। শ্বেতাকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ তে। অন্যদিকে, রুবেলের শেষ কাজও ছিল জি বাংলাতেই। ‘তুই আমার হিরো’তে নায়কের চরিত্রে দর্শক দেখেছিলেন তাঁকে। দুই মেগা শেষ হওয়ার পর থেকে খানিকটা বিরতি নিয়েছিলেন রুবেল-শ্বেতা। যদিও দু’জনেই জানিয়েছিলেন, ভাল চরিত্রের প্রস্তাব পেলে অবশ্যই কাজে ফিরবেন। এবার একেবারে জুটিতে চমক দিতে চলেছেন এই তারকা দম্পতি।
প্রসঙ্গত, বর্তমানে টিআরপিই ধারাবাহিকের শেষ কথা। রুবেল-শ্বেতা মানেই টিআরপিতে বাজিমাত হয়েছে আগেও। এবার এই নতুন মেগার ক্ষেত্রেও তেমনই প্রত্যাশা রয়েছে সকলের। তবে এবার জোড়ায় ধামাকা দিতে প্রস্তুত তারকাদম্পতি।

Continue Reading

Previous: সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৪ কোটির সোনা
Next: শওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ প্রশাসনের

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.