Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বলিউডের একাধিক তারকাদের প্রাণনাশের হুমকি, এবার হুমকি মেল পেলেন সলমন খানের পরিবারের সদস্য

বলিউডের একাধিক তারকাদের প্রাণনাশের হুমকি, এবার হুমকি মেল পেলেন সলমন খানের পরিবারের সদস্য

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
dg.png

ওঙ্কার ডেস্ক: বলিউডে একাধিক অভিনেতা ইতিমধ্যেই বেশ কয়েকবার পেয়েছেন হুমকি চিঠি। হামলাও হয়েছে কয়েকজনের বারিতেও। হুমকি ফোন পেয়েছেন রণবীর সিংও। এবার এই ঘটনার একদিনের মাথাতে একই ঘটনার শিকার খোদ সলমন খানের পরিবারের সদস্য। সলমনের ভগ্নীপতি আয়ুশ শর্মার কাছে এবার ইমেল মারফত হুমকি পাঠালো বিষ্ণোই গ্যাং।
জানা গিয়েছে, বুধবার একটি ইমেল আসে আয়ুশ শর্মার কাছে। সেই ইমেলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেই হুমকি মেলেই স্মরণ করিয়ে দেওয়া হয়, সলমনের পরিবার ও ঘনিষ্ঠ কাউকে রেয়াদ করা হবে না। এই মেল যে বিষ্ণোই গ্যাংই পাঠিয়েছে তা স্পষ্ট কড়া হয়েছে ওই মেলেই। শোনা যাচ্ছে, আয়ুশের কাছে হুমকির পাশাপাশি চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকাও। এদিন হুমকি পাওয়ার পর থেকেই কড়া হয়েছে অর্পিতা-আয়ুশের মুম্বইয়ের বাড়ির বাইরের নিরাপত্তাও।
উল্লখ্য, মঙ্গলবার রণবীরের কাছে হুমকি ফোনে চাওয়া হয় ১০ কোটি টাকা। সেই ঘটনার রেশ এখনও বর্তমান। তারমধ্যেই এই হুমকি চিঠি বেশ দুশ্চিন্তায় বলিউডকে। বি টাউনে ঘনিয়েছে দুশ্চিন্তার ছায়া। উল্লেখ্য, এর আগে একইভাবে জনপ্রিয় গায়ক বি প্রাকও বিষ্ণোই গ্যাংয়ের হুমকি ফোন পেয়েছিলেন। এখানেই শেষ নয়, এরপর গত সেপ্টেম্বরে ও সম্প্রতি দিশা পাটানির পৈতৃক বাড়িতে ও মুম্বইয়ে পরিচালক রোহিত শেট্টির বাড়িতেও কয়েক রাউন্ড গুলি চালায় বন্দুকবাজ। যার নেপথ্যেও ছিল সেই বিষ্ণোই গ্যাং। দীর্ঘ বছর ধরে সলমন বিষ্ণোইদের নজরে রয়েছে। এই মুহূর্তে সলমন একা নন বিষ্ণোইদের নিশানায় অভিনেতার ঘনিষ্ঠরাও।

Post Views: 73

Continue Reading

Previous: লালকেল্লা হামলায় জইশ-ই-মহম্মদের যোগ, উল্লেখ জাতিসঙ্ঘের রিপোর্টে
Next: পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দ্রুত গ্রেফতারির দাবি ক্ষুব্ধ মমতার

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.