Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লালকেল্লা হামলায় জইশ-ই-মহম্মদের যোগ, উল্লেখ জাতিসঙ্ঘের রিপোর্টে

লালকেল্লা হামলায় জইশ-ই-মহম্মদের যোগ, উল্লেখ জাতিসঙ্ঘের রিপোর্টে

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
terror.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের যোগ রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করল জাতিসঙ্ঘ। রাজধানীতে ভয়াবহ হামলার পিছনে ওই জঙ্গি গোষ্ঠী রয়েছে বলে জানাল সংস্থার সন্ত্রাসবিরোধী পর্যবেক্ষণ দল। পাকিস্তানের ওই জঙ্গি সংগঠন নতুন নারী শাখা খুলেছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে রিপোর্ট পেশ করেছে অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশান মনিটরিং টিম। সেখানে দাবি করা হয়েছে, একটি সদস্য রাষ্ট্র জানিয়েছে জইশ একাধিক হামলার দায় স্বীকার করেছে। ৯ নভেম্বর নয়াদিল্লির লালকেল্লায় হামলার সঙ্গেও তাদের যোগ রয়েছে। যে হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। গত বছর ৮ অক্টোবর, জইশ নেতা মাসুদ আজহার আনুষ্ঠানিকভাবে জামাত-উল-মুমিনাত নামে নারী শাখা খোলার ঘোষণা করেন, রিপোর্টে তাও উল্লেখ করা হয়েছে। জাতিসঙ্ঘের ওই দলের মতে, নতুন শাখার লক্ষ্য হল সন্ত্রাসী হামলাকে সমর্থন করা। সেই সঙ্গে জঙ্গি গোষ্ঠীতে নিয়োগ এবং সহায়তা কৌশলে পরিবর্তন আনা।

উল্লেখ্য, আল-কায়েদার সহযোগী সংগঠন জইশ ই মহম্মদ। মূলত ভারতে, বিশেষ করে জম্মুকাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে দীর্ঘ দিন ধরে। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই জঙ্গি গোষ্ঠীটি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে একাধিক হামলা করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর নেতা মাসুদ আজহার বছরের পর বছর ধরে জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

Post Views: 149

Continue Reading

Previous: বামেদের ঢিলেমিতে ক্ষুব্ধ নওশাদ, আগামী সপ্তাহেই প্রার্থী ঘোষণার বার্তা আইএসএফের
Next: বলিউডের একাধিক তারকাদের প্রাণনাশের হুমকি, এবার হুমকি মেল পেলেন সলমন খানের পরিবারের সদস্য

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.