Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বামেদের ঢিলেমিতে ক্ষুব্ধ নওশাদ, আগামী সপ্তাহেই প্রার্থী ঘোষণার বার্তা আইএসএফের

বামেদের ঢিলেমিতে ক্ষুব্ধ নওশাদ, আগামী সপ্তাহেই প্রার্থী ঘোষণার বার্তা আইএসএফের

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
naoshad.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ভোটের আগে আসন বন্টন নিয়ে বিরোধীদের মধ্যে বাড়ছে জটিলতা। আইএসএফকে আসন দেওয়া নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বামেরা। সূত্রের খবর, বামেদের সিদ্ধান্তে ক্ষুব্ধ নওশাদ। বামেদের ঢিলেমির কারণে চলতি সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে আগামী সপ্তাহে কয়েকটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করার বার্তা দিয়েছে আইএসএফ।
সূত্রের খবর, ক্যানিং পূর্ব ও পশ্চিম দুটি আসনেই আইএসএফ প্রার্থী দিচ্ছে। ভাঙড়েও নওশাদ নিজেই প্রার্থী হতে পারেন, এমন খবরও রয়েছে। তাই সব মিলিয়ে, আগামী সপ্তাহে আইএসএফ প্রার্থী ঘোষণার প্রস্তুতি সিপিএমকেই চাপে ফেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সুত্রের খবর, এবার সিপিআই ২০টি আসন চেয়েছে। এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, “বামফ্রন্ট একটা ধারাবাহিকতা। নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক আলাপ-আলোচনা চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই ফ্রন্টের তালিকা প্রকাশ করতে পারব।”
বামফ্রন্টের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক ও আরএসপি। কংগ্রেস জোটে না আসায় একুশের নির্বাচনের থেকে এবার কিছু আসন বেশি দাবি করছে শরিকরা। ফরওয়ার্ড ব্লক এখনও পর্যন্ত ৩০টি আসনের দাবি রেখেছে। কিন্তু সিপিএমের তরফে ফরওয়ার্ড ব্লককে বলা হয়েছে, খুব বেশি হলে গোটা ১৫ আসন দেওয়া যেতে পারে। আর তাতেই ক্ষুব্ধ নরেন চট্টোপাধ্যায়রা।

Post Views: 153

Continue Reading

Previous: বাংলাদেশে নির্বাচনের দিনই খুন সংখ্যালঘু যুবক; উদ্ধার ক্ষত বিক্ষত হাত-পা বাঁধা দেহ
Next: লালকেল্লা হামলায় জইশ-ই-মহম্মদের যোগ, উল্লেখ জাতিসঙ্ঘের রিপোর্টে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.