Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে নির্বাচনের দিনই খুন সংখ্যালঘু যুবক; উদ্ধার ক্ষত বিক্ষত হাত-পা বাঁধা দেহ

বাংলাদেশে নির্বাচনের দিনই খুন সংখ্যালঘু যুবক; উদ্ধার ক্ষত বিক্ষত হাত-পা বাঁধা দেহ

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
deadbody.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মৌলভীবাজার জেলার একটি চা বাগান থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে কমলগঞ্জ উপজেলার চাম্পারা চা বাগানের ভেতর ঝোপঝাড়ের মধ্যে স্থানীয় শ্রমিকরা প্রথম দেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
মৃত যুবকের নাম রতন শুভ কার, বয়স ২৮। তিনি ওই চা বাগানেরই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়িতে না ফেরায় রাতভর খোঁজাখুঁজি চালানো হয়। পরদিন সকালে বাগানের ভেতর একটি দেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে শনাক্ত করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, অন্যত্র খুন করে দেহটি চা বাগানের নির্জন অংশে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।
নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তির মৃত্যুর ঘটনাকে ঘিরে নানা জল্পনা শুরু হলেও পুলিশ এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক যোগসূত্রের কথা স্বীকার করেনি। তদন্তকারীরা ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন বা অন্য কোনও কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন।
এলাকার বাসিন্দাদের মধ্যে ভয় এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সহকর্মীরা জানিয়েছেন, রতন শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং তাঁর সঙ্গে কারও প্রকাশ্য শত্রুতা ছিল বলে জানা যায়নি। পরিবারও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

Post Views: 174

Continue Reading

Previous: মাসী-বোনঝি মিলে কালীঘাটে পুজো, ‘মর্দানি ৩’র সাফল্য কামনায় কলকাতায় রানী মুখার্জী
Next: বামেদের ঢিলেমিতে ক্ষুব্ধ নওশাদ, আগামী সপ্তাহেই প্রার্থী ঘোষণার বার্তা আইএসএফের

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.