Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মাসী-বোনঝি মিলে কালীঘাটে পুজো, ‘মর্দানি ৩’র সাফল্য কামনায় কলকাতায় রানী মুখার্জী

মাসী-বোনঝি মিলে কালীঘাটে পুজো, ‘মর্দানি ৩’র সাফল্য কামনায় কলকাতায় রানী মুখার্জী

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
gf.png

ওঙ্কার ডেস্ক: মুম্বই থেকে সোজা কলকাতায় রানী মুখার্জী। কলকাতায় এসে পৌঁছে গেলেন কালীঘাট চত্বরে। সেসময়ে অনুরাগীদের ভিড় কালীঘাট মন্দির জুড়ে। বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে এদিন দেখা গেল অভিনেত্রী দেবশ্রী রায়কেও। মাসী-বোনঝি মিলে ভক্তিভরে কালীঘাটে পুজো দিলেন দুজনে। আর একসঙ্গে দুই অভিনেত্রীর পুজো দেওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ছাড়েননি অনুরাগীরাও। এদিন সকালে মুম্বই বিমানবন্দরে শাড়ি-সিঁদুরে রানির বাঙালি সাজ দেখেই গুঞ্জন শুরু হয়েছিল গন্তব্য নিয়ে! কালীঘাটে পুজো দেওয়ার জন্যই এদিন সাতসকালে কলকাতায় উড়ে এসেছিলেন রানি।
কেরিয়ারের তিন দশক পূর্তিতে সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবি রিলিজ করেছেন রানি মুখোপাধ্যায়। যেখানে নারীপাচার রুখতে পুলিশ অফিসারের ভূমিকায় রণংদেহি মেজাজে নজর কেড়েছেন অভিনেত্রী। নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া সমাজ সচেতনামূলক বার্তায় মোড়া সিনেমা দেখে দশর্কমহলও প্রশংসায় পঞ্চমুখ। এবার মুম্বই থেকে কলকাতায় ছুটে এসে সোজা কালীঘাটে হাজির হন রানি মুখোপাধ্যায়। মাসি দেবশ্রী রায়ের সঙ্গে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এদিন রানির পরনে দেখা গেল পাটভাঙা ‘চেক’ লাল শাড়ি। হালকা মেকআপ। আর গালে চওড়া হাসি নিয়েই মাসির সঙ্গে কালীঘাট চত্বরে দেখা গেল তাঁকে। অন্যদিকে দেবশ্রী রায় পরেছেন লালপাড় সাদা গরদের শাড়ি। হালকা সোনার গয়না। ‘মর্দানি’ রিলিজের পরই মামাবাড়ি কলকাতায় ছুটে এলেন অভিনেত্রী।

Post Views: 200

Continue Reading

Previous: প্রাক্তন সেনাপ্রধানের বই সরকারি অনুমোদন ছাড়াই বিদেশের বাজারে ছড়িয়েছে, দাবি দিল্লি পুলিশের
Next: বাংলাদেশে নির্বাচনের দিনই খুন সংখ্যালঘু যুবক; উদ্ধার ক্ষত বিক্ষত হাত-পা বাঁধা দেহ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.