Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন সেনাপ্রধানের বই সরকারি অনুমোদন ছাড়াই বিদেশের বাজারে ছড়িয়েছে, দাবি দিল্লি পুলিশের

প্রাক্তন সেনাপ্রধানের বই সরকারি অনুমোদন ছাড়াই বিদেশের বাজারে ছড়িয়েছে, দাবি দিল্লি পুলিশের

Online Desk ফেব্রুয়ারি 12, 2026
NARAVANE.jpg

ওঙ্কার ডেস্কঃ Four Stars of Destiny। দেশের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানের অপ্রকাশিত বই। এই বই নিয়ে বিতর্ক থামছে না। এবার বই ফাঁসের অভিযোগে বহু দেশ জুড়ে তদন্ত শুরু করল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। প্রতিরক্ষা মন্ত্রকের বাধ্যতামূলক অনুমোদন ছাড়াই বইটি আন্তর্জাতিক ডিজিটাল বাজারে ছড়িয়ে গিয়েছিল বলে সূত্রের দাবি।
অপ্রকাশিত একটি বই কীভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাতে পৌঁছল, তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। সংসদে তিনি এই বই থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপর থেকেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। গত মঙ্গলবার এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে।
অভিযোগ, সরকারি ছাড়পত্রের আগেই বিদেশের অনলাইন প্ল্যাটফর্মে বইটি বিক্রির জন্য তোলা হয়েছিল। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়ায় ডিজিটাল ও আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, সাধারণ পাইরেসি নয়, বরং পরিকল্পিতভাবে সরকারি অনুমোদনের প্রক্রিয়া এড়িয়ে বইটি ছড়ানো হয়েছে।
পেঙ্গুইন ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে, বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি এবং কোনও কপিও বাজারে আসেনি। কিন্তু তদন্তে দেখা গিয়েছে বইয়ের আইএসবিএন নম্বর আছে। আইএসবিএন নম্বর হল ১৩ অঙ্কের আন্তর্জাতিক মানের নম্বর, যা বাণিজ্যিক প্রকাশনার ক্ষেত্রে বাধ্যতামূলক। তাই এটা যে কোনও খসড়া পাণ্ডুলিপি নয়, তা প্রমাণিত ।
যদিও প্রতিরক্ষা মন্ত্রক এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তদন্তে এখন আন্তর্জাতিক ডিজিটাল ফুটপ্রিন্ট, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য বিদেশি সহযোগীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি ছাড়পত্রের আগেই বইটি বিদেশি বাজারে পৌঁছে দেওয়ার পেছনে কারা যুক্ত ছিলেন, এখন সেটাই প্রশ্ন।

Post Views: 174

Continue Reading

Previous: বাংলাদেশের মসনদের লড়াইয়ে রহমান বনাম রহমান!
Next: মাসী-বোনঝি মিলে কালীঘাটে পুজো, ‘মর্দানি ৩’র সাফল্য কামনায় কলকাতায় রানী মুখার্জী

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.