Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিতর্কে রেহাই পেলেন না ‘ননসেন’ ওরফে শমীক, ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিতর্কে রেহাই পেলেন না ‘ননসেন’ ওরফে শমীক, ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
se.png

ওঙ্কার ডেস্ক: বিতর্ক থেকে এখনই মুক্তি নেই ‘ননসেন’ ওরফে শমীক অধিকারীর। আইনি জটিলতায় মুক্তি হল না ইনফ্লুয়েন্সারের। আরও বিপাকে জড়ালেন তিনি। ১৬ ফেব্রুয়ারি, তাঁকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নতুন গুঞ্জন, শমীকের ফোন থেকে নাকি উদ্ধার হয় বেশ কয়েকটি আপত্তিজনক ভিডিও। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন জটিলতা।
জানা গিয়েছে, শুনানির সময় অভিযোগকারিণীর বক্তব্যের সতত্যা নিয়ে প্রশ্ন ওঠে। জানতে চাওয়া হয়, ঘটনাটি ঘটার পর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কেন ধর্ষণের অভিযোগ দায়ের করা হল? আগে তা প্রকাশ্যে আনা হয়নি কেন। যদিও এর জবাবে অভিযোগকারিণীর আইনজীবী জানান, এমন ঘটনার কথা প্রকাশ্যে আনতে মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। ট্রমা কাটিয়ে ওঠা এবং আইনি পদক্ষেপ নেওয়ার সাহস সঞ্চয় করতে তাঁর সময় লেগেছে বলেই দাবি করা হয় তাঁদের পক্ষ থেকে।
প্রসঙ্গত, পুলিশ সূত্রে জানা যায়, সেদিন ২২ বছর বয়সি এক তরুণীর অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করা হয়। তাঁর দাবি, বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তাঁকে বন্দি করে রাখেন শমীক। ২ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত ওই ফ্ল্যাটেই আটকে রাখা হয় তাঁকে। উল্লেখ্য, অভিযোগকারিণীর আইনজীবীর তরফে জানানো হয়, শমীক তাঁর পরিচিত বন্ধু। বাড়ি বদলের সময় সাহায্যে চেয়ে তাঁকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠান। এরপরই তাঁর সঙ্গে নানারকম আচরণ করা হয়। তরুণী পুলিশের দ্বারস্থ হতেই শমীক বাড়ি ছেড়ে পালিয়ে যান। গত বৃহস্পতিবার গভীর রাতে দমদম এলাকা থেকে শমীককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁকে আরও ১৪দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

Post Views: 193

Continue Reading

Previous: তিনদিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, মোদীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হতে পারে রাফাল চুক্তি!
Next: ‘ফালতু সেকুলারিজম দেখাই না’, বাংলায় ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.