Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • তিনদিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, মোদীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হতে পারে রাফাল চুক্তি!

তিনদিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, মোদীর সঙ্গে বৈঠকে চূড়ান্ত হতে পারে রাফাল চুক্তি!

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
MACRON.jpg

ওঙ্কার ডেস্কঃ তিনদিনের ভারত সফরে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার রাতে স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে তিনি মুম্বইয়ে পা রাখেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাক্রোঁর উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, সেখানেই বহু প্রতীক্ষিত রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
মঙ্গলবার মুম্বইয়ে মোদীর সঙ্গে তাঁর বৈঠকের পর বুধবার নয়াদিল্লিতে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সেখানে এ আই সামিটে যোগ দেওয়ার কথা তাঁর। এই সম্মেলনে ভারত ও ফ্রান্সের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সম্ভাব্য নতুন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
সূত্রের খবর, ম্যাক্রোঁর সফরের সবচেয়ে নজরকাড়া অংশ হচ্ছে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে সম্ভাব্য চূড়ান্ত আলোচনা। ভারত ১১৪টি রাফাল কেনার জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার বিশাল চুক্তি করতে চলেছে—যা সামরিক ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রতিরক্ষা-কেনাকাটা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। গত সপ্তাহে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই কেনার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। আন্তর্জাতিক মহলেও এই চুক্তির গুরুত্ব অপরিসীম।
২০১৬ সালে প্রথম ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। যা বায়ুসেনার জন্য ব্যবহৃত হয়। পরে নৌবাহিনীর জন্য আরও ২৬টি রাফাল কেনা হয়। নতুন ১১৪টি রাফাল কিনলে ভারতীয় সেনার হাতে মোট ১৭৬টি রাফাল যুদ্ধবিমান থাকবে।

Post Views: 214

Continue Reading

Previous: বাংলাদেশের গণতন্ত্রে এক নতুন সূর্যোদয়, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন খালেদা পুত্র তারেক রহমান
Next: বিতর্কে রেহাই পেলেন না ‘ননসেন’ ওরফে শমীক, ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.