Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবারও উইন্ডোজের ছবিতে ‘লিলি চক্রবর্তী’, ‘ফ্যামিলিওয়ালা’ কোন ভূমিকায় অভিনেত্রী?

আবারও উইন্ডোজের ছবিতে ‘লিলি চক্রবর্তী’, ‘ফ্যামিলিওয়ালা’ কোন ভূমিকায় অভিনেত্রী?

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
tfg.png

ওঙ্কার ডেস্ক: মধ্য আশির চৌকাঠ ছুঁয়েছেন তিনি, বড়পর্দা জুড়ে এখনও ব্যাপক জনপ্রিয় লিলি চক্রবর্তী। এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে দেখা যাবে তাঁকে, সেকথা আগেই প্রকাশ করা হয়েছিল। এবার, সুমন ঘোষের পরিচালনায় ‘ফ্যামিলিওয়ালা’ ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। আর সে খবর এদিন সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রযোজিত এই ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকে।
অভিনেতা-পরিচালক সমাজমাধ্যমে জানিয়েছেন, চলতি বছর একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বড়পর্দায় রিইউনিয়ন হচ্ছে তাঁর। সেই তালিকায় এবার যোগ হলেন লিলি চক্রবর্তী। এর আগে এই বর্ষীয়ান অভিনেত্রী নন্দিতা রায় ও শিবপ্রসাদের পরিচালনায় ‘পোস্ত’ ছবিতে অভিনয় করেছিলেন। নয় নয় করে তা প্রায় ১০ বছর আগে। শান্তিনিকেতন জুড়ে চলেছিল ছবির শুটিং। এর এক দশক পরে ফের সেই শান্তিনিকেতনেই এসে পড়েছে ‘ফ্যামিলিওয়ালা’-রা। তিনি আরও বলেন যে নিজের কেরিয়ারে এই প্রথম লিলি চক্রবর্তীর সঙ্গে পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।
ফেসবুকের দেওয়ালে শিবপ্রসাদ লিখেছেন, “২০২৬- উইনডোজের ২৫ বছর। রিইউনিয়নের বছর। রিইউনিয়ন পর্ব প্রবাদ প্রতিম অভিনেত্রী লিলি চক্রবর্তীর সাথে। ২০১৬ সালে ‘পোস্ত’ করতে গিয়ে শান্তিনিকেতনে আমরা একসাথে কাজ করেছিলাম। দশ বছর বাদে, আরও একবার, ২০২৬, শান্তিনিকেতন, সিনেমার নাম ফ্যামিলিওয়ালা, পরিচালক সুমন ঘোষ। লিলিদির বয়স এখন ৮৫। অভিনয় জীবনের ৬৬তম বছরে নিয়মিত কাজ করছেন। আমার সৌভাগ্য আমি প্রথমবার লিলি চক্রবর্তীর সাথে বড় পর্দায় অভিনয় করবার সুযোগ পেলাম, ধন্য হলাম। এই বছরটা বহু মানুষের সাথে নতুন করে কাজ করবার। এই বছরে বহু কলাকুশলীর সাথে রিইউনিয়ন পর্ব চলছে। এক এক করে তাদের কথাও বলব।”

Post Views: 192

Continue Reading

Previous: বিজেপি নেতার বাড়িতে পাঠানো হল সাদা থান, রজনীগন্ধা ও ধূপকাঠি
Next: অস্ট্রেলিয়ায় শিখ নার্সের উপর হামলা, ‘ভারতীয় কুত্তা’ বলে হেনস্থা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.