Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অস্ট্রেলিয়ায় শিখ নার্সের উপর হামলা, ‘ভারতীয় কুত্তা’ বলে হেনস্থা

অস্ট্রেলিয়ায় শিখ নার্সের উপর হামলা, ‘ভারতীয় কুত্তা’ বলে হেনস্থা

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: ২২ বছর বয়সী এক নার্সের উপর হামলার অভিযোগ অস্ট্রেলিয়ায়। বিদেশে একটি জিমের মধ্যে ওই শিখ নার্সের উপর হামলার পাশাপাশি তাঁকে ‘ভারতীয় কুত্তা’ বলে হেনস্থা করা হয়। বর্ণবাদী এই হামলায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন ওই যুবক।

রিপোর্ট অনুসারে, আক্রান্ত নার্সের নাম হরমান প্রীত সিং। অভিযোগ, তিনি যখন জিম থেকে বেরোচ্ছিলেন, সেই সময় তিন ব্যক্তি তাঁর উপর চড়াও হয়। তাঁর অভিযোগ, যখন জিমের মধ্যে তিনি শরীর চর্চা করছিলেন সেই সময় নির্যাতন শুরু হয়। ওয়ার্কআউট শেষের জন্য জিমের বাইরে অপেক্ষা করছিল অভিযুক্তরা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাঁকে ‘ভারতীয় কুত্তা’ বলে ডাকছে। সেই সঙ্গে ওই যুবকের সঙ্গে অশ্লীল আচরণ করা হয়। আক্রান্ত যুবক বলেন, ‘অভিযুক্ত আমার মুখের খুব কাছে এসে পিছনে ফিরে আমার নাকে তার মাথা দিয়ে আঘাত করেছিল। সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়।’ হরমন সিং বলেন, অভিযুক্তরা একটি ধূসর রঙের গাড়িতে চেপে চলে যায়। আক্রান্ত যুবককে হাসপাতালে রাত কাটাতে হয়। রিপোর্ট অনুসারে, আক্রান্ত যুবকের অস্ত্রোপচার করা হতে পারে। এক সপ্তাহ পর তাঁকে ছেড়ে দেওয়া হবে।

এই প্রথম তিনি বর্ণবাদী নির্যাতনের শিকার হননি বলে জানিয়েছেন। এই ঘটনা তাঁকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। ওই নার্স বলেন, ‘আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করি, এই ধরণের বিষয় নিয়ে মাথা ঘামাই না, কিন্তু এটি কষ্ট দেয়।’ জিমে আর ওই যুবক ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান তিনি। হরমনের বোন খুশি কৌর বলেন, এই ঘটনায় পরিবার গভীরভাবে মর্মাহত।

Post Views: 173

Continue Reading

Previous: আবারও উইন্ডোজের ছবিতে ‘লিলি চক্রবর্তী’, ‘ফ্যামিলিওয়ালা’ কোন ভূমিকায় অভিনেত্রী?
Next: স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছি’, মায়াপুরে গিয়ে হিন্দুত্বে শান শাহের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.