ওঙ্কার ডেস্ক: পুরনো দিনের মানুষেরা বলতেন, গর্ভধারণের পরে অন্তঃসত্ত্বার জৌলুস বাড়লে নাকি তাঁর কন্যা সন্তান হয়। স্ফীতোদরের আকার দেখেও সেই আমলের অনেকে আন্দাজ করতেন অন্তঃসত্ত্বার পুত্র হবে নাকি কন্যা। সব সময়েই সেই ভবিষ্যৎদ্বাণী মিলত, এমনও নয়। কিন্তু সেই রীতি যেন এখনও কোথাও বর্তমান।
সম্প্রতি, সোনম কপূরকে দেখে এই ধরনের ফিসফাস শুরু হয়েছে বিনোদনমহলে। সম্প্রতি তাঁর সাধের অনুষ্ঠান ছিল। আমন্ত্রিত ছিলেন বলিউড বহু তারকারাও। সোনম এদিন নিজেকে সাজিয়েছিলেন সবুজ লেহঙ্গায়। আমন্ত্রিতরা মুগ্ধ হয়েছে তাঁকে দেখে। উদ্যাপনের ছবি, ঝলক প্রকাশ্যে আসতেই প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরাও। সেদিন যেন অভিনেত্রীর রূপ নজর কেড়েছিল সকলের! সোনমের অনাবৃত স্ফীতোদরের ছবি দেখেও জল্পনা শুরু। আনন্দ আহুজা আবার কি পুত্রের বাবা হবেন, না কি কন্যা আসবে পরিবারে? আলোচনায় পরিবার ও অনুরাগীরা মশগুল।
যদিও কন্যা বা পুত্র কি হবে তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয় আহুজা বা কপূর পরিবার। সুস্থ সন্তানের জন্ম দিন সোনম, মা-সন্তান সুস্থ থাকুন আপাতত এটাই চাওয়া তাঁদের। চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, সব ঠিক থাকলে আহুজা এবং কপূর পরিবারে সম্ভবত এই বসন্তে নতুন অতিথি আসবে।
