Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মাঠে নামছেন ‘মহারাজা’, শুরু হচ্ছে জলসার ‘বিগ বসে’র প্রোমো শুটিং

মাঠে নামছেন ‘মহারাজা’, শুরু হচ্ছে জলসার ‘বিগ বসে’র প্রোমো শুটিং

Online Desk মার্চ 1, 2026
df.png

ওঙ্কার ডেস্ক: অপেক্ষা এবার শেষ। ময়দানে আসছে এবার বাংলার বিগ বস। শুরু হচ্ছে ‘বিগ বস’ বাংলার প্রোমোর শুটিং। দ্বিতীয় বার বাংলায় হতে চলেছে এই শো। এই সিজনে কারা কারা থাকছেন সেই নিয়ে টলিপাড়ায় গুঞ্জন ইতিমধ্যেই তুঙ্গে।
স্টার জলসার পর্দায় আসছে ‘বিগ বস’। গত বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। আর প্রথম থেকেই নানা আলোচনা, কারা কারা থাকতে চলেছেন? কী রকম হবে এইবারের শো-এর নিয়ম-কানুন? এরই মাঝে টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল বিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে ‘স্টার জলসা বিগ বস বাংলা’র প্রোমো শুটিংর জন্য বর্তমানে সমস্ত চলতি ধারাবাহিকের নায়ক-নায়িকাদের নিয়ে মিটিং করেছে ‘স্টার’ কর্তৃপক্ষ। টলিপাড়ায় গুঞ্জন, আইপিএল শেষ হলেই শুরু হবে এই শোয়ের শুটিং। কানাঘুষো, প্রতিদিন রাত ১০.৩০ থেকে সম্প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে এই রিয়্যালিটি শোয়ের। তবে সপ্তাহান্তে থাকবে বিশেষ চমক, যা এর বরাবরের বিশেষত্ব। শনি-রবি সম্প্রচারের সময়ে পরিবর্তন হয়ে তা হতে পারে রাত ৯.৩০।
জানা গিয়েছে, শীঘ্রই বিগ বস বাংলার আরও কিছু প্রমো শুটিং হওয়ার কথা। এছাড়াও একটি পোস্ট-এর থেকেই টেলি পাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে। অভিনেত্রী রণিতা দাশ ও তৃণা সাহার সমাজমাধ্যমের পোস্ট থেকেই সেই আলোচনা আরও জড়ালো হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে বিগ বস বাংলার এবার অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি এবার থাকতে পারেন বাংলার জনপ্রিয় কনটেন্টক্রিয়েটরও। তবে সবটাই এখন প্রস্তুতি পর্বে, ফলে সঠিক নামের তালিকা পেতে অনুরাগীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Post Views: 146

Continue Reading

Previous: খামেনেইয়ের মৃত্যু, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ভারতের বিদেশনীতি!
Next: মোসাদের ‘ব্লুপ্রিন্টে’ খতম ইরানের সুপ্রিম লিডার খামেনেই

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.