Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • খামেনেইয়ের মৃত্যু, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ভারতের বিদেশনীতি!

খামেনেইয়ের মৃত্যু, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ভারতের বিদেশনীতি!

Online Desk মার্চ 1, 2026
MODI-KHAMENEI.jpg

ওঙ্কার ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত ইরান। আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। খামেনেইয়ের মৃত্যুতে ভারতের বিদেশনীতি রীতিমতো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কৌশলগত এবং অর্থনৈতিক, দুই দিক থেকেই খামেনেইয়ের মৃত্যু দিল্লির জন্য বড় ধাক্কা বলে মনে করছে বিশেষজ্ঞরা।
ইজরায়েল-ইরান সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত। কারণ ইজরায়েল-ইরান দুই দেশই ভারতের বন্ধু। ফলে কারও পক্ষ নেয়নি নয়াদিল্লি। কিন্তু খামেনেইয়ের মৃত্যুর পর নয়াদিল্লি বেশ উদ্বেগে। ইরান ভারতের পুরনো বন্ধু। একাধিকবার কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। ইরানের চাবাহার বন্দর কৌশলগত ভাবে ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান-সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, ইউরোপ এবং রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য চাহাবার ভারতের কাছে গুরুত্বপূর্ণ। ফলে ইরানের মোল্লাতন্ত্রের সঙ্গে হাত মিলিয়েই এই চাবাহার তৈরি করে ভারত।
কিন্তু ইরানে যদি মোল্লাতন্ত্রের পতন হয় তাহলে সব অঙ্ক বিগড়ে যাবে। এবার ইরানের সরকারের মাথাতেও যদি কোনও মার্কিন অনুগত নেতা বসেন, তাহলে ভারতের সঙ্গে ইরানের মৈত্রী নিমেষে ধাক্কা খেতে পারে। আর ইরানে যদি মার্কিন প্রভাবিত সরকার বসে তাহলে বন্ধুত্বে ইতি পড়তে পারে। কারণ আমেরিকার পাকিস্তান প্রীতি অজানা নয়।
কূটনৈতিক মহলের মতে, মোল্লাতন্ত্রের অবসান হলে ইরানের ঘনিষ্ঠ হতে পারে পাকিস্তান। ইরান দুর্বল হলে মুসলিম দেশ হিসেবে এই অঞ্চলে পাকিস্তানের জমি আরও শক্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে নিয়ন্ত্রণ করতে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে পারে আমেরিকা।

Post Views: 180

Continue Reading

Previous: ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল দুবাই, ক্ষতিগ্রস্ত বুর্জ আল আরব
Next: মাঠে নামছেন ‘মহারাজা’, শুরু হচ্ছে জলসার ‘বিগ বসে’র প্রোমো শুটিং

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.