Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • শুটিং ফ্লোরে শিশুশিল্পীকে মানসিক নির্যাতন করার অভিযোগ তৃণার বিরুদ্ধে!! সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখলেন- ‘চুপ থাকুন’

শুটিং ফ্লোরে শিশুশিল্পীকে মানসিক নির্যাতন করার অভিযোগ তৃণার বিরুদ্ধে!! সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখলেন- ‘চুপ থাকুন’

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই সমাজমাধ্যমে। এর মাঝেই অভিনেত্রীর দিকে উঠেছে শুটিং ফ্লোরে শিশু শিল্পীকে মানসিক অত্যাচার করার অভিযোগ। এর আগেও তৃণা সম্পর্কে নানা গুঞ্জন দানা বাঁধলেও তা নিয়ে কখনওই মুখ খলেননি অভিনেত্রী। এক্ষেত্রেও একই ছবি। তবে এবার ইঙ্গিতবাহী পোস্ট দেখা গেল অভিনেত্রী সোশাল মিডিয়ার পাতায়।
কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে স্টার জলাসার ‘পরশুরাম’ ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব অর্থাৎ পর্দার ‘লাট্টু’র পরিবারের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে শুটিং ফ্লোরে তার উপর মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই নিয়ে জলঘোলা চলছে বহু দিন ধরেই। এতদিন পর্যন্ত মুখে কুলুপ এঁটেছিলেন তৃণা। এবার নীরবতা ভাঙলেন তিনি। তৃণা তাঁর পোস্টে লেখেন, ‘মানুষ আপনাকে যতই বদনাম করার চেষ্টা করুক না কেন, আপনি চুপ থাকুন। যারা আপনাকে ভুল বোঝে তাঁদের কিছু ব্যাখ্যা করার দরকার নেই। এই চুপ থাকা আপনার কণ্ঠ নেই বলে নয়, বরং কারণ যারা আপনাকে ভুল বুঝতেই চায়, তাদের কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো দায় আপনার নেই। তারা কথা বলুক, ধরে নিক, গল্প বানাক আপনার ধারাবাহিকতা, চরিত্র আর অগ্রগতি একদিন ঠিকই সত্যটা সামনে এনে দেবে। নীরবতা দুর্বলতা নয়; এটা আত্মসংযম। আর শান্তি মানে হলো নাটকের বদলে মর্যাদাকে বেছে নেওয়া।’ তৃণার এই পোস্টের পর থেকেই অনেকে মনে করছেন তাঁর বিরুদ্ধে শিশুশিল্পীকে মানসিক অত্যাচার চালানোর যে অভিযোগ উঠেছে তা নিয়েই এই পোস্ট তৃণার।
উল্লেখ্য, একইসঙ্গে ফের দানা বেঁধেছে নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জনও। যদিও এর আগেও বারকয়েক এই গুঞ্জন উঠেছিল বিনদনমহলে। কিন্তু এবার নীল ও তৃণা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এমন কি জন্মদিন ও বিবাহবার্ষিকীতে তাঁদের কোনওরকম পোস্টও সামনে আসেনি অনুরাগীদের। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। যদিও তা নিয়েও মুখ খোলেননি তৃণা। আপাতত কাজে মন দিয়েছেন তৃণা।

Continue Reading

Previous: শীত শেষে এবার বাড়বে রাজ্যের তাপমাত্রা, জানাচ্ছে হাওয়া অফিস
Next: ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতার ‘ফ্যাক্ট শিট’ সংশোধন হোয়াইট হাউসের

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.