Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতার ‘ফ্যাক্ট শিট’ সংশোধন হোয়াইট হাউসের

ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতার ‘ফ্যাক্ট শিট’ সংশোধন হোয়াইট হাউসের

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
modi-trump-22.jpg

ওঙ্কার ডেস্কঃ ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতার ‘ফ্যাক্ট শিট’ সংশোধন করল আমেরিকা। কিছুক্ষেত্রে শব্দচয়নেও বদল করা হয়েছে। যদিও এই পরিবর্তনের বিষয়ে আলাদা ভাবে কোনও ঘোষণা করেনি আমেরিকা। পূর্ব প্রকাশিত ‘ফ্যাক্ট শিট’-এর মধ্যেই এই সংশোধনগুলি করা হয়েছে।
আমেরিকার প্রকাশিত ‘ফ্যাক্ট শিট’-এ কিছুক্ষেত্রে শব্দচয়ন বদল করা হয়েছে। আগে বলা হয়েছিল ভারত আমেরিকা থেকে পণ্য কিনতে ‘প্রতিশ্রুতিবদ্ধ’। তা সংশোধন করে বলা হয়েছে, ভারত ওই পণ্য কিনতে ‘আগ্রহী’ হয়েছে। এই সংশোধন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সমঝোতায় ভারত প্রসঙ্গে আমেরিকা কিছুটা সুর নরম করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আগে ‘ফ্যাক্ট শিট’-এ ভারত-আমেরিকার সমঝোতার মূল বিষয়গুলিকে মোটা দাগে কয়েকটি ভাগে উল্লেখ করা হয়েছিল। সেখানে ৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের তালিকায় শক্তি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, কয়লা, কৃষিজ পণ্যের কথাও উল্লেখ ছিল। সংশোধিত ‘ফ্যাক্ট শিট’-এ কৃষিজ পণ্যের কথা বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউস প্রকাশিত ‘ফ্যাক্ট শিট’-এ শুল্ক হ্রাসের তালিকায় নির্দিষ্ট কিছু ডালের কথাও উল্লেখ ছিল। তবে সংশোধনের পরে ডালের কথা উল্লেখ করা নেই সেখানে।

‘ফ্যাক্ট শিট’ এ আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে ডিজিটাল পরিষেবা করে।
আমেরিকা বলেছিল, ভারত ডিজিটাল পরিষেবা কর ‘প্রত্যাহার’ করবে। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্য এবং অন্য ঝঞ্ঝাটের বিষয়গুলি দূর করে একটি দ্বিপাক্ষিক ডিজিটাল বাণিজ্যবিধি তৈরি করতে ভারত আলোচনায় বসবে। এবার হোয়াইট হাউসের সংশোধিত ‘ফ্যাক্ট শিট’ থেকে ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহারের বিষয়টি মুছে ফেলা হয়েছে।

Post Views: 207

Continue Reading

Previous: শুটিং ফ্লোরে শিশুশিল্পীকে মানসিক নির্যাতন করার অভিযোগ তৃণার বিরুদ্ধে!! সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখলেন- ‘চুপ থাকুন’
Next: স্পিকারকে অপসারণের নোটিশ দিল বিরোধীরা, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লোকসভায় আসবেন না ওম বিড়লা

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.