Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্পিকারকে অপসারণের নোটিশ দিল বিরোধীরা, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লোকসভায় আসবেন না ওম বিড়লা

স্পিকারকে অপসারণের নোটিশ দিল বিরোধীরা, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লোকসভায় আসবেন না ওম বিড়লা

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
ON-BIRLA.jpg

ওঙ্কার ডেস্কঃ লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে উত্তপ্ত হয়েছিল লোকসভা। অবশেষে স্পিকারকে পদচ্যূত করার লক্ষ্যে নোটিশ জমা দিল বিরোধী শিবির। মঙ্গলবার সেই নোটিস গ্রহণ করেন লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং। সূত্রের খবর, এই অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লোকসভায় না আসার সিদ্ধান্ত নিয়েছেন ওম বিড়লা।
লোকসভা অধিবেশনে শাসক-বিরোধী দ্বন্দ্ব উত্তেজনা সৃষ্টি করেছিল। বিরোধীদের অভিযোগ, গত কয়েক মাসে একাধিক ঘটনায় স্পিকার প্রকাশ্যে পক্ষপাতিত্ব করেছেন। একাধিক বিষয়ে আলোচনার দাবি থাকলেও আলোচনার অনুমতি মেলেনা। বিরোধী দলের নেতাদের কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না। লোকসভার অধ্যক্ষ তাঁর ইচ্ছে মতো বারবার অধিবেশন মুলতুবি করে দিচ্ছেন। নয় পাতার চিঠিতে চারটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ করই তাঁকে পদচ্যূত করার প্রক্রিয়া শুরুর দাবি তোলা হয়। এর আগে কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা এনসিপি সহ বিভিন্ন বিরোধী দলের মোট ১১৭ জন সাংসদ এই প্রস্তাবে সই করেছিলেন। এই প্রস্তাবে স্বাক্ষর নেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদও এই প্রস্তাবে সই করেননি।
বিরোধীদের চিঠিতে যে চারটি ঘটনার কথা তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে, রাহুল গান্ধীকে বারবার বলতে না-দেওয়া, আট কংগ্রেস সাংসদকে সাসপেন্ড, নিশিকান্ত দুবে প্রাক্তন প্রধানমন্ত্রীদের সমালোচনা করলে স্পিকারের হস্তক্ষেপ না-করা এবং বিক্ষোভের সময় বিরোধী মহিলা সাংসদের প্রধানমন্ত্রীর আসনের কাছে পৌঁছে যাওয়াকে ‘অঘটন ঘটানোর চেষ্টা’ হিসেবে উল্লেখ। এ বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু। অতীতে তিনবার স্পিকারকে সরানোর প্রচেষ্টা করা হয়েছে। তবে কোনওবারই বিরোধীরা সফল হয়নি। এবার কী হয়, এটাই দেখার।

Post Views: 176

Continue Reading

Previous: ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতার ‘ফ্যাক্ট শিট’ সংশোধন হোয়াইট হাউসের
Next: ট্রেড ইউনিয়নের ডাকে ১২ ফেব্রুয়ারি ভারত বনধ, একাধিক দাবি নিয়ে রাস্তায় নামবেন ৩০ কোটি শ্রমিক

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.