Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রেড ইউনিয়নের ডাকে ১২ ফেব্রুয়ারি ভারত বনধ, একাধিক দাবি নিয়ে রাস্তায় নামবেন ৩০ কোটি শ্রমিক

ট্রেড ইউনিয়নের ডাকে ১২ ফেব্রুয়ারি ভারত বনধ, একাধিক দাবি নিয়ে রাস্তায় নামবেন ৩০ কোটি শ্রমিক

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
BANDH.jpg

ওঙ্কার ডেস্কঃ ১২ ফেব্রুয়ারি ভারত বনধ। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ এই বনধ ডেকেছে। সূত্রের খবর, এই ভারত বনধকে সমর্থন জানিয়েছে কৃষক সংগঠন সংযুক্ত কিষান মোর্চাও। ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ-এর দাবি, এবার প্রায় ৩০ কোটি শ্রমিক রাস্তায় নামবেন।
কেন্দ্রের শ্রম সংস্কার ও বৃহত্তর অর্থনৈতিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বনধের ডাকা হয়েছে। এমনটাই জানিয়েছে সংগঠনগুলি। সূত্রের খবর, এই যৌথ ডাক প্রথম দেওয়া হয়েছিল ২০২৫ সালের ৯ জানুয়ারি। কেন্দ্রের “শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী এবং দেশবিরোধী কর্পোরেটপন্থী নীতির” বিরুদ্ধে প্রতিরোধ জানাতেই এই আন্দোলন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক আমরজিৎ কউর জানিয়েছেন, এ বার ৩০ কোটির কম শ্রমিক নামবেন না রাস্তায়। গত বছরের ৯ জুলাই ধর্মঘটে যোগ দিয়েছিলেন প্রায় ২৫ কোটি। এ বার তার থেকেও বড় পরিসরে ধর্মঘট হবে ৬০০ জেলাজুড়ে।
যৌথ মঞ্চ একটি বিবৃতিতে জানিয়েছে, মনরেগা পুনর্বহালের দাবিতে কৃষিশ্রমিকদের যৌথ ফোরামও আন্দোলনে শামিল হয়েছে। অনেক জায়গায় শিক্ষার্থী ও যুব সম্প্রদায়ও যোগ দিয়েছে। সাধারণ নাগরিকরাও নানাভাবে সমর্থন জানাচ্ছেন বলে দাবি ফোরামের।
আন্দোলন ডাকা যৌথ মঞ্চে রয়েছে INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF এবং UTUC। সূত্রের খবর, বেশিরভাগ শিল্প ও দফতরে ধর্মঘটের নোটিস পাঠানো হয়েছে। যৌথ মঞ্চের দাবিগুলির মধ্যে রয়েছে, চারটি শ্রম আইন ও সংশ্লিষ্ট নিয়মাবলি প্রত্যাহার, ড্রাফ্ট সিড বিল প্রত্যাহার, ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল বাতিল, শান্তি আইন প্রত্যাহার, মনরেগা পুনর্বহাল, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও জীবিকা মিশন গ্রামীন আইন, ২০২৫ বাতিল।
বনধের ফলে বড় শহরের বাজার ও দোকানপাট, পাবলিক সেক্টর, ব্যাঙ্ক, একাধিক সরকারি দফতর, সরকারি-বেসরকারি পরিবহণ, স্কুল-কলেজ বন্ধ থাকতে পারে। এছাড়া হাসপাতাল, বেসরকারি অফিস, বিমানবন্দর, এটিএম ও অন্যান্য পরিষেবা মিলবে। দেশজুড়ে বনধের ফলে বহু জায়গায় স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে।

Post Views: 127

Continue Reading

Previous: স্পিকারকে অপসারণের নোটিশ দিল বিরোধীরা, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লোকসভায় আসবেন না ওম বিড়লা
Next: তিন সন্তানকে মেরে আত্মহত্যা বাবা-মায়ের; মৃতুর আগের ভিডিও উদ্ধার ফোন থেকে

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.