Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রথম স্থানে জোড়া ধারাবাহিক, টিআরপি তালিকায় জি বাংলা ও জলসার হাড্ডাহাড্ডি লড়াই

প্রথম স্থানে জোড়া ধারাবাহিক, টিআরপি তালিকায় জি বাংলা ও জলসার হাড্ডাহাড্ডি লড়াই

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে টিআরপির প্রথম স্থানে জোড়া ধামাকা। স্টার জলসা ও জি বাংলার দুটি ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ও ‘পরিণীতা’ দুটি মেগাই এবার জিতে নিয়েছে ‘সেরা’র তকমা‌। যৌথভাবে দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। একদিকে যেমন পরশুরাম তটিনীর গল্পে টানটান রহস্য, অন্যদিকে পারুল ও রায়ানের এই নতুন সমীকরণ বেশ মনে ধরেছে দর্শকের। এখন নায়ক-নায়িকার রোম্যান্সের অপেক্ষায় দর্শক। দ্বিতীয় স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক। ৬.২ নম্বর পেয়ে ‘বিদ্যা ব্যানার্জি’ ও ‘রাঙামতি তীরন্দাজ’ রয়েছে এই স্থানে। ৬.০ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’। চলতি সপ্তাহে ৫.৯ নম্বর রয়েছে এই মেগার ঝুলিতে। এবার টিআরপি তালিকার পাঁচ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। ৫.৪ নম্বর পেয়ে এই স্থানে রয়েছে ধারাবাহিকটি।
ষষ্ঠ স্থানেও জোড়া ধারাবাহিক। ৫.৬ নম্বরে ‘আমাদের দাদামণি’র সঙ্গে এই স্থান দখল করেছে আর্য-অপর্ণার ‘চিরদিনই তুমি যে আমার’। সপ্তমে রয়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’। অষ্টমে ৫.১ পেয়ে যৌথভাবে রয়েছে ‘চিরসখা’ ও ‘লক্ষ্মীঝাঁপি’। নবমে রয়েছে জি বাংলার ‘কুসুম’। দশম স্থানে আছে ‘কনে দেখা আলো’, পেয়েছে ৪.৮।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার ধারাবাহিকই রেটিং চার্টে নিজেদের জায়গা ধরে রাখছিল। সেই তুলনায় জি বাংলার ধারাবাহিকের নম্বর খানিক কমে গিয়েছিল। প্রায় সব ধারাবাহিকের নম্বরে রয়েছে ওঠা-পড়া, কিন্তু প্রতিযোগিতায় একটুও ভাটা পড়েনি। বরং প্রতিটি সংখ্যার ফারাক আরও স্পষ্ট করে দিচ্ছে, বাংলা টেলিভিশনের যুদ্ধ কতটা কাছাকাছি। শীর্ষস্থান ধরে রাখার লড়াই’এ টিকে থাকার সংগ্রাম। সব মিলিয়ে টিআরপি তালিকা এখন ধারাবাহিকের জীবন্ত ফলাফল। আর সেই নাটকের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা জারি, আবারও পরের লক্ষ্মীবারের দিকে তাকিয়ে দর্শকেরা।

Post Views: 220

Continue Reading

Previous: সাঁকো পারাপারের জন্য দিতে হচ্ছে টাকা, ক্ষুব্ধ গ্রামবাসী!
Next: ‘চাবি আনতে যাচ্ছি’ বলে ১৭ তলায় উঠে ঝাঁপ উদ্যোগপতির, ঘটনাস্থলেই মৃত্যু

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.