Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাঁকো পারাপারের জন্য দিতে হচ্ছে টাকা, ক্ষুব্ধ গ্রামবাসী!

সাঁকো পারাপারের জন্য দিতে হচ্ছে টাকা, ক্ষুব্ধ গ্রামবাসী!

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
WhatsApp-Image-2026-02-07-at-2.19.27-PM.jpeg

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: এলাকার মানুষের পারাপারের একমাত্র সম্বল দুটি কাঠের সাঁকো। সেই সাঁকো দুটি টেন্ডার ডেকে ব্যক্তি মালিকানা হাতে তুলে দিয়েছে গ্রাম পঞ্চায়েত। যার ফলে সাঁকো পারাপারের জন্য নেয়া হচ্ছে মোটা টাকা। ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতেকে দুই ভাগে ভাগ করেছে শীলাবতী নদী। সেই নদীর উপর রয়েছে দুইটি কাঠের সেতু সেই সেতু দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। গাংচা হাই স্কুলের সামনে গাংচা ঘাট ও রাসবিহারী ঘাটের পারাপারের জন্য শিলাবতী নদীর উপর কাঠের সাঁকো গুলি ভরসা। পঞ্চায়েত এলাকার বেশিরভাগ মানুষেরই তাদের একমাত্র অবলম্বন নদীর উপর কাঠের সাঁকো। আর সেই কাঠের সাঁকো বর্তমানে টেন্ডার ডেকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যক্তি মালিকানা হাতে তুলে দেয়া হয়েছে। এর ফলেই পারাপারের জন্য দিতে হচ্ছে গ্রামের মানুষজনকে টাকা। গাঁটের কড়ি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তাদের দাবি আমরা ভোট দিচ্ছি, তারপরও কেন যাতায়াতের জন্য টাকা দিতে হবে?
এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম কোটাল বলেন গ্রাম পঞ্চায়েতের তহবিল একেবারেই শূন্য টাকা নেই তাই এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েতের তহবিলে টাকা আসলে পারাপারের জন্য টাকা নেওয়া হবেনা।
এবার এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাম-বিজেপি তীব্রভাবে কটাক্ষ করছে তৃণমূলকে। স্থানীয় বিজেপি নেতার দাবি, সাধারণ মানুষের টাকায় ব্রিজ সারানো হয়েছে, আবার ঐ ব্রিজের উপর দিয়ে যেতে গেলে টাকা দিতে হবে কেন? এছাড়া তিনি আরও দাবি করেন, তৃণমূল যেখানেই থাকবে সব জায়গা থেকেই টাকা নেবে। অপরদিকে সাঁকো টেন্ডার নেওয়া ব্যক্তিদের অভিযোগ, কিভাবে টাকা উঠবে বুঝতে পারছেন না তারা।

Post Views: 150

Continue Reading

Previous: পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে র‍্যাগিং, ব্যাপক উত্তেজনা এলাকায়
Next: প্রথম স্থানে জোড়া ধারাবাহিক, টিআরপি তালিকায় জি বাংলা ও জলসার হাড্ডাহাড্ডি লড়াই

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.